Saturday , 14 August 2021 | [bangla_date]

বরিশালে ভেঙে পড়ল ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর গার্ডার

প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় থাকা বরিশালের উজিরপুরে কঁচা নদীতে ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ব্রিজের গার্ডার ভেঙে পড়েছে। ব্রিজটির মাঝ বরাবর ৪৫ মিটার দৈর্ঘের দুটি গার্ডার বিকট শব্দে ভেঙে নদীতে পড়েছে।

এসময় একজন শ্রমিক আহত হয়েছেন বলে শোনা যাচ্ছে। শনিবার (১৪ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার সাতলা চৌমোহনী এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রিজ নির্মাণ কাজ বাস্তবায়নকারী কর্তৃপক্ষকে না জানিয়ে গার্ডার স্থাপন করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ কারণে এরই মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিল আটকে দেয়া হয়েছে বলে জানিয়েছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী শরিফ মো. জামাল উদ্দিন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতির ৪৬তম বার্ষিক সাধারণ সভা

প্রেসক্লাবের উদ্যোগে শনিবার শিল্পকলা একাডেমিতে গীতিকাব্য “মন পাবন”এর মোড়ক উন্মোচন ও “সুরে সুরে মন পাবন” মৌলিক গানের অনুষ্ঠান

পীরগঞ্জে ৬ অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা

রোটারী ক্লাব অব ঢাকা’র ২০ জনের প্রতিনিধি দলকে সংবর্ধনা প্রদান

৩০ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের টিকা নিতে হবে

আটোয়ারীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

জেলার সর্বোচ্চ আয়কর দাতা ফুলবাড়ীর গুপ্তা প্লাইউড চেয়ারম্যান

বীরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান ইয়াবা, মদ, গাঁজা ও সিনটা সহ আটক -৩

রাণীশংকৈলে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার!

বীরগঞ্জে তারেক রহমানের জন্মদিনে শিক্ষা উপকরণ বিতরণ