Thursday , 26 August 2021 | [bangla_date]

বর্তমান সরকারের আমলে মৎস্য খাতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, মৎস্য খাতকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। এ কারণে বর্তমান সরকারের আমলে মৎস্য খাতে একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছে। মাছের উৎপাদনে পরিপূর্ণতা এসেছে। এখন কোথাও মাছের সংকট নাই। যে পরিমাণ মাছ আমাদের প্রয়োজন, তার চেয়ে বেশি উৎপন্ন হচ্ছে।
২৫ আগস্ট ২০২১ বুধবার বিকেলে বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে ‘‘রসুলপুর গোধুলী বৃদ্ধাশ্রম’’ এর পুকুরে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ২০২১-২০২২ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে পোনা মাছ অবমুক্তকরণকালে এমপি গোপাল এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের, জেলা মৎস কর্মকর্তা মো. ম্ক্তুাদির খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান গোপাল দেব শর্মা, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী প্রমুখ।
পরে বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে ‘‘রসুলপুর গোধুলী বৃদ্ধাশ্রম” আশ্রায়িত বৃদ্ধাদের শারিরিক খোজ-খবর এবং তাদের হাতে শাড়ি ও লুঙ্গি প্রদান করেন এমপি মনোরঞ্জন শীল গোপাল।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বাংলা নববর্ষে পঞ্চগড়ের অমরখানা-বোদাপাড়া সীমান্তে এবারও হলোনা দু’বাংলার নাগরিকদের মিলনমেলা

বীরগঞ্জে অভিযোগ তোয়াক্কা না করে আবাসিক এলাকায় চলছে রবি টাওয়ার নির্মাণ কাজ

রাণীশংকৈলে প্রয়াত জয়নাল আবেদীনের শোক ও স্মরণ সভা

পীরগঞ্জে সাংবাদিকের পিতার ইন্তেকাল

পঞ্চগড়ে বাল্য বিবাহ নিরোধে নিকাহ রেজিস্ট্রারদের নিয়ে মতবিনিময় সভা

দিনাজপুরে সদর উপজেলা জামায়াতের উদ্যোগে কর্মী সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত

শিক্ষক সম্মাননা পেলেন বীরগঞ্জের মতিউল ইসলাম

খানসামায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থের সাথে ইফতার করলেন ইউএনও

ঠাকুরগাঁওয়ে মোহাম্মদপুর ফেরসাডাঙ্গী পশুর হাট উপলক্ষে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কবি গান অনুষ্ঠিত

ঠাকুরগাঁও সদর উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত করার লক্ষ্যে সভা