Wednesday , 11 August 2021 | [bangla_date]

বালিয়াডাঙ্গীতে কালভার্ট ধসে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে

ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সনগাঁও গ্রামে সাবেক ইউপি সদস্য আজিম উদ্দীনের বাড়ীর সামনে স্থানীয়দের একমাত্র চলাচলের পাকা রাস্তাটির একটি কালভার্ট ধ্বসে গিয়ে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।
এর ফলে রাত্রিবেলা চলাচলে দুর্ঘটনার শিকার হচ্ছেন সানগাঁও, দৌগাছি, কুয়াটোল, বারঘরিয়া ও চৌরঙ্গীসহ আশপাশের ১০টি গ্রামের হাজারো মানুষ। দীর্ঘ চারমাস অতিবাহিত হলেও কালভার্টটি সংস্কারের উদ্যোগ নেয়নি কেউ।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাস্তাটি দিয়ে বাইসাইকেল, মোটরসাইকেল ছাড়া অন্যান্য বড় ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। রাতের অন্ধকারে অপরিচিত লোকজন কালভার্টের গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, গেল ৪ মাস ধরে এমন ভোগান্তির কথা স্থানীয় প্রকৌশল অধিদপ্তর ও ইউনিয়ন পরিষদে জানালে প্রতিকারতো দুরের কথা কেউ দেখতে পর্যন্ত আসেননি।
জানা গেছে, রাস্তাটি দিয়ে প্রতিদিন ওই এলাকার মানুষ কালমেঘ, বালিয়াডাঙ্গী, চৌরাঙ্গী, লাহিড়ী বাজারে যাতায়াত করেন দুই হাজারের বেশি মানুষ। কালভার্টটি ধ্বসে পরার পর থেকে প্রায় ১০ কিলোমিটার ঘুরে এসব বাজারে যেতে হচ্ছে স্থানীয়দের।
স্বেচ্ছাসেবী স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু জানান, পথচারীদের গর্তে পড়া থেকে সতর্ক করতে লাল কাপড় টেনে দেওয়াসহ স্থানীয়রা বাঁশ দিয়ে সংস্কার করলেও দুদিনের মাথায় সেগুলো আবার ধ্বসে গেছে। কালভার্টটি দ্রæত সংস্কারের পদক্ষেপ না নিলে বড় কোন দুর্ঘটনার শিকার হতে হবে স্থানীয়দের।
বালিয়াডাঙ্গী উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম জানান, বিষয়টি কেউই আমাকে জানায়নি। আপনার কাছে শুনলাম। সহকারীকে পাঠিয়ে খোঁজ খবর নিয়ে দ্রæত সংস্কারের আশ্বাস দেন তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়ায় ঝরে পড়া শিক্ষার্থীদের নিয়মিত স্কুল মুখি করতে পথশিশু কল্যাণ ট্রাস্টের আলোচনা সভা

কাহারোল ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বীরগঞ্জে সাংবাদিকদের সাথে বিএনপি নেতা মনজুরুল ইসলামের কুশল বিনিময়

হাবিপ্রবি শিক্ষক সমিতির নেতৃত্বে মোস্তাফিজার-সাদেকুর

দেশের প্রথম জেলা হিসেবে পঞ্চগড় ভ‚মিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা উপলক্ষে জেলা প্রশাসনের সংবাদ সম্মেলন

পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন, চেয়ারম্যান হান্নান শেখ

ঠাকুরগাঁওয়ে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঢেমঢেমিয়া কালিমেলা

বাংলাদের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানালেন- এমপি রমেশ চন্দ্র সেন

বোদায় পাটবীজ উৎপাদনকারী চাষীদের দিন ব্যাপি প্রশিক্ষণ