Thursday , 12 August 2021 | [bangla_date]

বীরগঞ্জের দলুয়া আওয়ামী লীগ অফিসের ভিত্তি প্রস্তর উদ্বোধন

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ৯ নং সাতোর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে দলুয়া বাজার আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা দুপুর ১২ টায় স্থানীয় দলীয় নেতা কর্মীদের নিয়ে আওয়ামী লীগ অফিসের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির হোসেন রাজা। এসময় জাকির হোসেন রাজা বলেন, কর্মীদের দাবি পূর্বে উক্ত এলাকায় দীর্ঘদিন যাবত জামায়াত ও বিএনপি তাদের ঘাঁটি বানিয়ে বসেছিল, ইতিপূর্বে জামায়াত ও বিএনপির করা হরতাল ভাংচুর সহ তাদের আরও নানান ধরনের হামলার শিকার হয়েছিল সাধারণ জনগন।তাদের নির্যাতনের শিকার অনেক আওয়ামী লীগ কর্মী। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সাইদুর রহমান বলেন, জাকির হোসেন রাজা সাতোর ইউনিয়নকে আওয়ামীলীগের ঘাটিতে পরিনত করার লক্ষ্যে প্রতিনিয়ত জনসেবা দিয়েই যাচ্ছে, পাশাপাশি দলীয় নেতাকর্মীদের খোঁজ -খবর রাখছেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ হচ্ছে একটি অনুভূতির নাম। জাকির হোসেন রাজার এই মহতি উদ্দ্যোগে দলুয়া বাজার আওয়ামী লীগ অফিসের ভিত্তি প্রস্তর উদ্বোধন হলো। জনসেবা এলাকায় আওয়ামী লীগের ঘাঁটিতে পরিণত করার মূল লক্ষ্য, তবে অন্যায় ভাবে নয়, জনসেবা দিয়েই আমরা গোটা সাতোর ইউনিয়ন কে আওয়ামী লীগের ঘাঁটিতে পরিনত করতে চাই । এসময় ৯নং সাতোর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম শেখ, সাবেক সাংসদ আব্দুল হক সবুজ, মোঃইসাহাক আলী,মোঃ সাইদুর রহমান,মোঃ ওয়াসীম আলী, যুবলীগ নেতা সাধন ঘোষ,সতীশ চন্দ্র বর্মণ, ইউপি সদস্য মোঃ আজিজ শাহ,ছাত্রনেতা , মোঃআনোয়ার, রবিউল সহ দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আশ্রয়ণ প্রকল্পের ঘর দখলের অভিযোগে নারী ইউপি সদস্য আটক

হরিপুরে  ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

হরিপুরে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

পরিত্যক্ত জমিতে শীতকালীন সবজি চাষ দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের

পীরগঞ্জে ইটের দেওয়াল কেটে ৮টি গরু চুরি

ঠাকুরগাঁওয়ে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ১২০টি প্রকল্পের মাধ্যমে ৭৭ লাখ ৯ হাজার ৫শ টাকার চেক বিতরণ

সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা

বিরামপুর আ’লীগের সম্মেলনে দুই মঞ্চ  নির্মাণ,অবশেষে কাউন্সিল স্থগিত

বিরামপুর আ’লীগের সম্মেলনে দুই মঞ্চ নির্মাণ,অবশেষে কাউন্সিল স্থগিত

হরিপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বাজারে অসময়ের শিমের কেজি ২৪০ টাকা

বিরলে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মা-ছেলে আহত