Saturday , 7 August 2021 | [bangla_date]

বীরগঞ্জে ইউপি সদস্যের লাথির আঘাতে গৃহবধূ হাসপাতালে

দিনাজপুরের বীরগঞ্জে তুচ্ছ ঘটনায় গৃহবধূকে পেটে লাথি মেরেছে ইউপি সদস্য। উপজেলার সাতোর ইউনিয়নের লাটডাবরা গ্রামের মৃত খোকা প্রামাণিকের ছেলে সোহাবুর রহনান সোহাগ(৩৬) একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের তোতা প্রামানিকের ছেলে ইউপি সদস্য সবুজ ও তার স্ত্রী লাবনী আক্তার দ্বয়ের বিরুদ্ধে অভিযোগ করে জানান, ছাগল দিয়ে ধান ক্ষেত খাওয়ানো ও ছাগল খোয়ারে দেয়াকে কেন্দ্র করে ৪ আগষ্ট বেলা ১২ টায় জনৈক খাদেম আলীর চাতালে সোহাগের স্ত্রী আমেনা বেগমকে গালিগালাজ ও এলোপাথারী কিল,ঘুষি, লাথিসহ মারধর করে সদ্য দুইবার সিজারিয়ান অপারেশন ও একবার গোল্ডব্লাডারের অপারেশন কৃত আমেনা গুরুতর আহত হয়। এসময় আহতর আত্মচিৎকারে প্রতিবেশী আফরিন, আরজিনা, কৃষ্ণা রানী সহ অনেকেই এগিয়ে আসলে সবুজ বিভিন্ন প্রকার ভয়ভীতি হুমকি প্রদর্শন করে চলে যায়। সংবাদ পেয়ে সোহাগ তার স্ত্রীকে চিকিৎসার জন্য অপরিচিত অটোভ্যানযোগে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে অভিযুক্ত সবুজ মেম্বারের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে এই ঘটনায় আহতর স্বামী সোহাগ বীরগঞ্জ থানায় অভিযোগ করায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ সংবাদ লিখা পর্যন্ত আমেনা বেগম হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ১৩টি পরিবারের ঘরবাড়ি ৫০টি আগুনে পুড়ে ছাই – ক্ষয়ক্ষতি ৫০ লক্ষ টাকা প্রায়

পঞ্চগড়ে বাপার সংবাদ সম্মেলন অবাধে গাছকাটা বন্ধ ও পৌরসভার জলাবদ্ধতা নিরসন দাবি

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী সমাবেশ ও আলোচনা সভা

পীরগঞ্জে সার ডিলার ও ব্যবসায়ীকে জরিমানা

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবলও নানান সংকটে

বোচাগঞ্জে দুই কন্যা সন্তান সহ কোটি টাকার সম্পদের জরুরী ফাইল উদ্ধারে মজিদ খাঁন এর সাংবাদিক সম্মেলন

বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ উপলক্ষে অবহিতকরন সভা

বালিয়াডাঙ্গীতে আম বাগানের গাছ কেটে দিল দুর্বৃত্তরা

রাণীশংকৈলে নির্মাণ শ্রমিককে মারধর করলেন ইউএনও

শোকের মাসে হাবিপ্রবিতে মাসব্যাপী কর্মসুচি গ্রহণ