Thursday , 12 August 2021 | [bangla_date]

বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক ধাক্কায় সারোয়ার হোসেন (২২) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। তিনি দিনাজপুর সরকারি কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র ও উপজেলার মোহনপুর ইউনিয়নের জোতরঘু গ্রামের আব্বাস আলীর ছেলে। বৃহস্পতিবার বিকেল আনুমানিক সাড়ে ৪ টায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের উপজেলার সুজালপুর ইউনিয়নের যদুরমোড়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, নিভো হোন্ডা মটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে মামাতো বোনকে রাখার জন্য ঠাকুরগাঁও যাচ্ছিলেন। পথে যদুর মোড়ে পৌঁছালে পিছন থেকে দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই সারোয়ারের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ ওসি আব্দুল মতিন প্রধান জানান, দুর্ঘটনার পরই ট্রাক নিয়ে পালিয়ে যায় চালক। চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছে। নিহত ব্যক্তির পরিবারের কোন অভিযোগ না থাকায় বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তীব্র গরমে বেড়েছে রোগীও ২জন চিকিৎসক দিয়ে চলছে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

শীত উপহার কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর শাখা

পীরগঞ্জে ফেন্সিডিল ও দেশীয় অস্ত্র সহ হত্যা মামলার আসামী গ্রেপ্তার

দিনাজপুর -৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী কামরুজ্জামান কে শুভকামনা জানালেন জামায়তের প্রার্থী আনোয়ার হোসেন

হাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে ফাহিমুল্লাহ-তানভীর

হরিপুরে ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত

কোটা পদ্ধতি সংস্কার দাবিতে মহাসড়ক অবরোধ হাবিপ্রবি শিক্ষার্থীদের

লজ্জা থাকলে বিএনপির কোন নেতৃবৃন্দ পদ্মা সেতু দিয়ে চলাচল করবে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বালিয়াডাঙ্গীতে হঠাৎ হঠাৎ অলৌকিক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ

বীমার কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা ম্যানেজার