Tuesday , 31 August 2021 | [bangla_date]

বীরগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় কারারক্ষীর মৃত্যু

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি – দিনাজপুরের বীরগঞ্জে পিকআপ
ভ্যানের ধাক্কায় নিরত চন্দ্র রায় (৩২) নামে এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
নিহত ব্যক্তি বোচাগঞ্জ উপজেলার চাপাঁইতর এলাকার সুরেস চন্দ্র রায়ের ছেলে ও
ঠাকুরগাঁও জেল কারাগারে কারারক্ষী পদে কর্মরত ছিলেন। সোমবার দুপুর ১টার
দিকে উপজেলার সাতোর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের ২৮ মাইল বাজারে
এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, নিজ বাড়ী হতে
মটরসাইকেল যোগে ঠাকুরগাঁও যাচ্ছিল নিরত চন্দ রায়। পথে ২৮মাইল বাজারে
পৌঁছালে পিছন থেকে দ্রুতগামী একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই
তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরই ঘাতক পিকআপ ভ্যানটি আটক করা গেলেও চালক
পালিয়ে গেছে। এ ব্যাপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন প্রধান
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ভিটেমাটি গেল,জেল খাটতে হলো চাকুরী হারিয়ে এখন মানবেতর জীবন যাপন

ঠাকুরগাঁওয়ের রুহিয়া ও হরিপুর থানা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

বীরগঞ্জে বাড়ছে ক্ষতিকর ইউক্যালিপটাস গাছ

শিক্ষার্থীরা যেন পথভ্রষ্ট না হয় সেজন্য অভিভাবকদের সচেতন থাকতে হবে -রমেশ চন্দ্র সেন

বিরল প্রেসক্লাবে মরহুম সাংবাদিক গোলাম মাবুদ দুলু ও মরহুম সাংবাদিক আব্দুল মজিদ স্মরণ সভা

সীমান্তে পূজা মন্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়ন মন্ডপ পরিদর্শনে রংপুর রিজিয়ন কমান্ডার

দিনাজপুরে মাদক ব্যবসায়ী আটকসহ ফেন্সিডিল ও ফেন্সিগ্রিপ উদ্ধার

আটোয়ারীতে কৃতি শিক্ষার্থীদের কুইন্স কলেজের পক্ষে সংর্বধনা

হরিপুরে যুব সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্টিত

শিক্ষকদের উপর প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন