Monday , 30 August 2021 | [bangla_date]

বীরগঞ্জে মৎস্য চাষির মাঝে উন্নত প্রযুক্তির ওয়ারেটর মেশিন প্রদান

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে মৎস্য চাষিরদের উদ্বুদ্ধ, মাছের উৎপাদন বৃদ্ধি ও মৎস্য সেক্টর যন্ত্রিকীকরণের অংশ হিসেবে বীরগঞ্জ উপজেলার অবহেলিত মৎস্য চাষিরদের মানোন্নয়ন করার লক্ষ্যে মৎস্যচাষে উন্নত প্রযুক্তির ওয়ারেটর মেশিন বিতরণ করা হয়েছে। “বেশি বেশি মাছ চাষ করি,বেকারত্ব দূর করি এই প্রতিবাদ্যকে সামনে রেখে গতকাল রবিবার দুপুরে পৌরসভার ফিসারীতে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২১ উদযাপন উপলক্ষে ও বীরগঞ্জ উপজেলা মৎস্য কার্যালয়ের বাস্তবায়নে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প(২য় সংশোধিত) এর আওতায় সিবিজি সদস্যদের মাঝে ওয়ারেটর বিতরণ করেন করেন দিনাজপুর -১( বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এসময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. শামীম ফিরোজ আলম, কৃষি সম্পাদক কায়ুম চৌধুরী, উপজেলা সিনিয়রর মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়, পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রতন ঘোষ পিষুষ,মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান গোপাল দেব শর্মা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, ১১টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য সংবাদকর্মী ও মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন। মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে এর আগে বীরগঞ্জ মৎস্যবীজ খামার চত্বরে নারকেল গাছের চারা রোপন করেন মনোরঞ্জন শীল গোপাল এমপি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সূধীজনের আয়োজনে বিশাল সূধী সমাবেশ

পঞ্চগড়ে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখছে ইন্সটিটিউট অফ আইটি

বীরগঞ্জে সাব-রেজিস্ট্রার রিপন মন্ডলের বিরুদ্ধে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ, দুদকের তদন্ত.

আটোয়ারীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আটোয়ারীতে পাপোশ ও শতরঞ্জি তৈরীর সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের উদ্বোধন

নারীর দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ

দিনাজপুরে ১ কেজি ৭৫০ গ্রাম গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব

অদম্য শিক্ষক বিশ্বনাথ রায় এর বিদায়ের  সুরে মলিন সেতাবগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়

অদম্য শিক্ষক বিশ্বনাথ রায় এর বিদায়ের সুরে মলিন সেতাবগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়

পীরগঞ্জের খনগাঁও ইউপি শিশুশ্রম মুক্ত ঘোষণা