Wednesday , 11 August 2021 | [bangla_date]

বীরগঞ্জ সরকারি কলেজে অধ্যক্ষের দায়িত্ব পেলেন ড. মাসুদুল

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট কবি ও গবেষক ড. একেএম মাসুদুল হক। তিনি দিনাজপুর সরকারি কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ঢাকার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন। বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে তাঁর যোগদানের বিষয়টি অনেকে আশা ব্যঞ্জক হিসেবে দেখছেন। একজন গুণি মানুষ হিসেবে অনেক খ্যাতি রয়েছে ড. একেএম মাসুদুল হকের।বীরগঞ্জ সরকারি ডিগ্রী কলেজে অধ্যক্ষ হিসেবে ড.একেএম মাসুদুল হক নিয়োগের বিষয়টি ৮ আগস্ট ২০২১ শিক্ষা মন্ত্রনালয়ের উপসচিব শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে জানানো হয়েছে। ড. এ কে এম মাসুদুল হক জানান, দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজের মতো প্রতিষ্ঠানে অধ্যক্ষ হতে পারা অত্যন্ত গৌরবের। সঠিকভাবে যাতে দায়িত্ব পালন করতে পারি, সে জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।সংশ্লিষ্ট সূত্র জানান , ড. মাসুদুল হক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হায়াত মামুদের অধীনে নান্দনিকতায় পিএইচডি আছে। তিনি একজন সমসাময়িক বাঙালি কবি, ছোটগল্পকার, অনুবাদক এবং গবেষক। প্রকাশিত রচনার মধ্যে রয়েছে ছোটগল্প; তামাকবাড়ি (১৯৯৯), কবিতা ধোনিময় পালোক (২০০০), ধাধশীল ছায়া যার অনুবাদিত সংস্করণ হল শ্যাডো অফ ইলিউশন (২০০৫), এবং জন্মানদার স্বপ্ন, যার অনুবাদিত সংস্করণ ব্লাইন্ড ম্যানস ড্রিম (২০১০), কেলি জে কোপল্যান্ড দ্বারা অনুবাদিত) । ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেছেন ঞ.ঝ. এলিয়টের কবিতা ফোর কোয়ার্টেটস (২০১২) এবং অ্যালেন গিন্সবার্গের কবিতা হাউল (২০১৮)। ১৯৯০ -এর দশকের শেষের দিকে, তিনি বাংলা একাডেমিতে একটি গবেষণা ফেলোশিপের অধীনে তিন বছর কাজ করেন, যা তার দুটি গবেষণা বই প্রকাশ করেছে। তার কবিতা চীনা, রোমানিয়ান, ম্যান্ডারিন, আজারবাইজানিজ, তুর্কি, নেপালি এবং স্প্যানিশ ভাষায় প্রকাশিত হয়েছে। বিশিষ্ট এবং গুণীজন হিসেবে তাঁর ব্যাপক খ্যাতি রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সাদ্দাম কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হওয়ায় বোদায় আনন্দের বন্যা

মানবিক বীরগঞ্জ এর উদ্যোগে কম্বল বিতরণ কর্মসুচীর উদ্বোধন

আটোয়ারীতে কেক কেঁটে দৈনিক মানবজমিনের রজত জয়ন্তি উদযাপন

ঠাকুরগাঁও জেলা নাটাবের উদ্যোগে ইমাম সাহেবদের নিয়ে যহ্মা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও জেলা নাটাবের উদ্যোগে ইমাম সাহেবদের নিয়ে যহ্মা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে আদি কুমের ডাঙ্গা শ্মশানঘাটের শিব মন্দির উদ্বোধন

বীরগঞ্জে এ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য প্রত্যেকটি মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

জেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভায় জেলা প্রশাসক আগামী প্রজন্মকে স্বাস্থ্যবান ও পুষ্টিসমৃদ্ধ করতে নিরাপদ খাদ্য উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করতে হবে

ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচন—- আ’লীগ মনোনীত প্রার্থীর পক্ষে কেন্দ্রীয় মহিলালীগ নেত্রীর প্রচারণা