Tuesday , 17 August 2021 | [bangla_date]

বৃহস্পতিবার থেকে চলবে সব ট্রেন

দেশে বন্ধ থাকা আন্তঃনগর ও লোকালসহ সব ধরনের ট্রেন চলাচল বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে পূর্ণমাত্রায় শুরু হচ্ছে। এ দিন থেকে আবার বন্ধ থাকা ডেমু ট্রেন চলাচল শুরু হবে।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, বিধিনিষেধে শিথিল হওয়ায় গত ১১ আগস্ট থেকে রেলওয়ের ৩৬ জোড়া আন্তঃনগর ট্রেনের চলাচল শুরু হয়েছিল। বৃহস্পতিবার থেকে আরও ১২ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে‌।

গত ১১ আগস্ট থেকে ২০ জোড়া কমিউটার ও অন্যান্য লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছিল। আগামী বৃহস্পতিবার থেকে তার সঙ্গে আরও ২৪ জোড়া কমিউটার, লোকাল ও ডেমু ট্রেন চলাচল শুরু হচ্ছে।

ট্রেনের তালিকা

মঙ্গলবার (১৭ আগস্ট) রেলওয়ের ট্রান্সপোর্টেশন শাখার উপ-পরিচালক (অপারেশন) রেজাউল হক স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। তবে রেলওয়ের ৯টি লোকাল ট্রেন চলাচল আপাতত বন্ধ থাকবে বলে তাতে জানানো হয়েছে।

এর মধ্যে রয়েছে: চট্টগ্রাম- সিলেট রুটের জালালাবাদ এক্সপ্রেস, ঢাকা-ময়মনসিংহ রুটের ঈসাখাঁ এক্সপ্রেস, আখাউড়া-সিলেট রুটের কুশিয়ারা এক্সপ্রেস, চাঁদপুর-লাকসাম রুটের লাকসাম কমিউটার, লাকসাম-নোয়াখালী রুটের নোয়াখালী কমিউটার। এছাড়াও চট্টগ্রাম-দোহাজারী, ময়মনসিংহ-দেওয়ানগঞ্জ, ময়মনসিংহ-ভৈরব বাজার ও সিলেট-ছাতক রুটের একটি করে লোকাল ট্রেন চলাচল করবে না।

রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা (ঢাকা বিভাগ) আমিনুল হক জুয়েল মঙ্গলবার বিকেলে ঢাকা পোস্টকে জানান, আগামী বৃহস্পতিবার থেকে বন্ধ থাকা আন্তঃনগর ও লোকাল সব ধরনের ট্রেন চালু হচ্ছে। তবে আগে থেকেই বন্ধ থাকা নয়টি লোকাল ও কমিউটার ট্রেন আপাতত চলাচল করবে না। এগুলো বিভিন্ন কারণে করোনার আগে থেকেই বন্ধ রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা জাকের আলী আর নেই

ঠাকুরগাঁওয়ের কালমেঘ বারঢালীতে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত !

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধে ও জনসচেতনতা তৈরীতে পুতুল নাচ-নাটিকা ও আলোচনা সভা

নবাবগঞ্জে ধানের জমিতে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট

স্কুলে যাওয়ার সময় খানসামায় সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

দিনাজপুর-৫ আসনে বেড়েছে নারী ভোটার  নতুন ভোটার ২৭ হাজার ৩৮১জন

দিনাজপুর-৫ আসনে বেড়েছে নারী ভোটার নতুন ভোটার ২৭ হাজার ৩৮১জন

তেঁতুলিয়ায় তীব্র শীতে দুর্ভোগ পোহাচ্ছে জনজীবন

ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা

বীরগঞ্জে ডলার প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্বান্ত আবুল হোসেন আবুল হোসেন

বোচাগঞ্জে বিদ্যুৎ স্পর্শে ছাত্রীর মৃত্যু