Thursday , 19 August 2021 | [bangla_date]

ভারতে একদিনে করোনায় মৃত্যু ৫৩০

ভারতে করোনাভাইরাসে দৈনিক সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৩০ জনের। এ সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৪০১ জন। বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

এর আগে মঙ্গলবার ৫৪ দিনের মধ্যে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ হয় ভারতে। এর র বুধবার ফের ৩৫ হাজার ১৭৮ জন করোনাক্রান্ত হন। বাড়ছে করোনাক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যাও। মঙ্গলবার মৃত্যু হয়েছিল ৪৩৭ জনের, বুধবার মৃত্যু হয় ৪৪০ জনের। এর পর একদিনের ব্যবধানে আগের দিনের চেয়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে ৯০।

এ নিয়ে ভারতে মোট আক্রান্ত হয়েছেন তিন কোটি ২৩ লাখ ২২ হাজার ২৫৮ জন, মৃত্যু হয়েছে চার লাখ ৩৩ হাজার ৪৯ জন।

গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে।

গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন-এর পেছনে ভূমিকা রেখেছে।

চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে যাওয়া করোনাভাইরাসে এ পর্যন্ত ২১ কোটি ১ লাখ ২৮ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। অন্যদিকে মৃত্যু হয়েছে ৪৪ লাখ ৫ হাজার ৮৭৪ জনের।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদা পৌর এলাকার সাতখামার ও কুড়ুলিয়া দুইটি মৌজা পঞ্চগড়-২ সংসদীয় আসনে অর্ন্তভুক্ত হওয়ায় এলাকাবাসির আনন্দ মিছিল

দেশে সব ধর্মের সহাবস্থান নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রাণীশংকৈলে মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত

পীরগঞ্জে খামারীদের মাঝে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

তেতুলিয়ায় এবার পর্যটকদের মুগ্ধতায় ভরাবে দশ প্রজাতির টিউলিপ

আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সাথে হাবিপ্রবির অফিসারদের মতবিনিময় সভা

আটোয়ারীতে ড্রিমার্স বাংলাদেশের ঈদ বাজার সামগ্রী বিতরণ

বীরগঞ্জে তীব্র তাপদাহে শ্রমজীবীদের তৃষ্ণা মেটাতে অন্যন্য উদ্যোগ

খানসামায় আত্রাই নদী পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অনুষ্ঠিত

দিনাজপুরে হিমেল হাওয়ার সাথে শৈত্যপ্রবাহ অব্যাহত