Monday , 23 August 2021 | [bangla_date]

মা ও শিশুস্বাস্থ্য কার্যক্রমে দিনাজপুর জেলার মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হলেন বীরগঞ্জ উপজেলা

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ মা ও শিশুস্বাস্থ্য কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখায় দিনাজপুর জেলার মধ্যে বীরগঞ্জ উপজেলা শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে বীরগঞ্জ উপজেলা শ্রেষ্ঠ হওয়ার জেলার পরিবার পরিকল্পনার উপপরিচালক ডা: মো. আবু নসর নুরুল ইসলাম চৌধুরী ও সহকারী পরিচালক এটিএম নাজমুল হুদার কাছ থেকে প্রশংসাপত্র গ্রহণ করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জাকিরুল ইসলাম। এসময় উপজেলা পরিবার পরিকল্পনার মেডিকেল ডা: শাহ আলম সহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জাকিরুল ইসলামের অকান্ত পরিশ্রম ও দিক নির্দেশনায় মা ও শিশুস্বাস্থ্য কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখায় রংপুর বিভাগীয় পর্যায়ে ২০১৮ ও ২০২০-২১ইং সালে রংপুর বিভাগীয় পর্যায়ে নিজপাড়া ইউনিয়ন শ্রেষ্ঠ হয়েছেন। অন্যদিকে এবারো টানা তৃতীয় বারের মত বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে মো. শাহিনুর ইসলাম, জেলা পযার্য়ে টানা বারের মত শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে সাবিনা ইয়াসমিন এবং জাতীয় পর্যায়ে দুই বার ও বিভাগীয় পর্যায়ে ছয় বার শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে মরিয়ম বেগম নির্বাচিত হয়েছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে বাস ও থ্রি-হুইলারের সংঘর্ষ, নিহত ১

আটোয়ারীতে শীতার্ত মানুষের মাঝে ১৮ বিজিবি’র কম্বল বিতরণ

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়ন বিএনপির মাথা ব্যাথার কারন -হুইপ ইকবালুর রহিম এমপি

পঞ্চগড়ে পানি উন্নয়ন বোর্ডের ফাউন্ডেশন কমিটি গঠন বিষয়ক কর্মশালা

আপাতত গণটিকা নয়, নিবন্ধন করেই নিতে হবে টিকা : স্বাস্থ্যমন্ত্রী

অসহায় মানুষদের পাশে দিনাজপুর রক্তদান সমাজকল্যাণ সংস্থা ও সাধারণ শিক্ষার্থীরা

ইতিহাস গড়ে দক্ষিণ এশিয়ার মহিলা ফুটবল চ্যাম্পিয়ন বাংলাদেশ

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মরত রাজস্ব খাতে প্রক্রিয়াধীন শিক্ষকবৃন্দের মানববন্ধন ও স্মারকলিপি

ঠাকুরগাঁওয়ে স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে পৌরসভার পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

নজরদারির ও সংস্কারের অভাবে জৌলুস হারাচ্ছে বীরগঞ্জের ঐতিহ্যবাহী শালবন