Monday , 16 August 2021 | [bangla_date]

রওশন এরশাদ আইসিইউতে

হাসপাতালে ভর্তি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তার শরীরে অক্সিজেনের পরিমাণ কমে গেছে। তবে তিনি করোনা আক্রান্ত নন। গত ১৪ আগস্ট তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মো: মামুন হাসান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সোমবার তিনি বলেন, ‘পরশু রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার ফুসফুসে অক্সিজেন সরবরাহ কমে গেছে। আগেও এই সমস্যা ছিল।’

তিনি আরো বলেন, ‘বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সন্তান রাহ্গীর আলমাহি সাদ এরশাদ এমপি।’

রওশন এরশাদ দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এ জন্য সংসদ অধিবেশনেও যান না। এছাড়া রাষ্ট্রীয় অনুষ্ঠানেও উপস্থিত থাকতে পারেন না।

এর আগে গত ২৯ এপ্রিল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে ২৪ দিন তার চিকিৎসা চলে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আনন্দমুখর পরিবেশে অরবিন্দ শিশু হাসপাতালের ৩৮তম বার্ষিক সাধারন সভা

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো অপারেশন থিয়েটার

বীরগঞ্জে নিজপাড়া ও ভোগনগর ইউপিতে ভোট গ্রহণ ৩১ জানুয়ারি

খানসামায় ২৬০০ কৃষক পেল বিনামূল্যে  পাট বীজ ও রাসায়নিক সার

খানসামায় ২৬০০ কৃষক পেল বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার

পীরগঞ্জে মাঠে গিয়ে জমি মেপে দিলেন বিচারক

দূর্গাপূজা উপলক্ষে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বেড়েছে

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে নিরাপদ মাংস উৎপাদনে ভেটেরিনারী ঔষধ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা

জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জেলা পরিষদ সদস্যগণের শুভেচ্ছা

রিপোর্ট দিতে গড়িমসি দিনাজপুর চেক আপ ডায়াগন্ষ্টিক সেন্টার এর বিরুদ্ধে অসহায় পিতার সাংবাদিক সম্মেলন

মাদকের বিরুদ্ধে ডিমলা ব্লকেড কর্মসূচি