Sunday , 8 August 2021 | [bangla_date]

রাণীশংকৈলে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ হল রুমে রবিবার (৮আগষ্ট) সকাল ১১টায় সহকারি কমিশনার (ভ‚মি) ইন্দ্রজিত সাহা’র সভাপতিত্বে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার ৯১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে ।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা আ’লীগ সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, মহিলা ভাইস-চেয়ারম্যান শেফালী বেগম, শিক্ষা অফিসার রাহিম উদ্দিন, সমাজসেবা অফিসার আঃ রহিম, থানা পরিদর্শক (তদন্ত) আঃ লতিফ, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, মহিলা আ’লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জমিরুল ইসলাম, আঃ রউফ, আলহাজ্ব এনামুল হক, প্রেসক্লাব সভাপতি ফারুক আহাম্মদ সরকার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনায়- উপ-সহকারি কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম প্রমূখ। বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে ৫ জনের মাঝে সেলাই মেশিন এবং ০৫ জনকে নগদ অর্থ দেওয়া হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিএনপির বিভাগীয় পদযাত্রা সফল করতে দিনাজপুরে জরুরী সভা

মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হলো লিমা, খুশি বাবা-মা

বালিয়াডাঙ্গীতে ইউনিয়ন পর্যায়ে শুরু হল ‘গণ-টিকাদান ক্যাম্পেইন’ কার্যক্রম

পঞ্চগড় প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি মোশাররফ, সাধারণ সম্পাদক হায়দার

পঞ্চগড়ে সিপিবির জেলা সম্মেলন আশরাফুল সভাপতি ও আফতাব সাধারণ সম্পাদক

দিনাজপুরে দারিদ্রতা বিমোচনে ভ্যানগাড়ী বিতরণ

ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে প্রায় ৫০ হাজার শিক্ষার্থী উচ্চ শিক্ষা গ্রহন করতে পারবে – রমেশ চন্দ্র সেন এমপি

বীরগঞ্জে সার্ভিস ডেক্স ও গৃহ হস্তান্তরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বীরগঞ্জ ঝড়োবৃষ্টিতে ঘরবাড়ী, গাছপালাসহ ফসলের ব্যাপক ক্ষতি

রাণীশংকৈলে ইয়াবাসহ মাদক কারবারি আটক