Sunday , 22 August 2021 | [bangla_date]

রাণীশংকৈলে শিক্ষকের বাড়িতে দিনদুপুরে চুরি

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল(ঠাকুরগাও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় এক শিক্ষকের বাড়ির দেওয়াল টপকে দিনদুপুরে চুরি সংঘটিত হয়।

রবিবার (২২ আগষ্ট) দুপুরে উপজেলার মীরডাঙ্গী বাজারের পাশে নেকমরদ -রাণীশংকৈল মহাসড়ক সংলগ্ন বনগাঁও দাখিল মাদ্রসার শিক্ষক ইব্রাহিম আলীর (কাজী) বাড়ির প্রাচীর টপকে এই চুরির ঘটনা ঘটে।

সে সময় বাসায় কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে চোর প্রাচীর টপকে বাসার ভিতরে ডুকে সাবল দিয়ে বারান্দার তালা ভেঙে ঘরে প্রবেশ করে।

ঘরের ভিতর আলমারি ভেঙ্গে দুই ভরি স্বর্ন অলংকার সহ নগদ ৫২ হাজার টাকা চুরি করে নিয়ে যায় চোরেরা।

যাবার সময় চুরি করার ব্যবহৃত সাবল ও গেটের তালা ঘরের আসবাব পত্র এলোমেলো করে ফেলে দিয়ে যায়।

বাড়ির মালিক শিক্ষক ইব্রাহিম কাজী জানান, বাসায় কেউ ছিলেনা। আমার স্ত্রী চাকরির কাজে বাহিরে গেছিলেন। আমি জমিতে হাল চাষের জন্য মাঠে ছিলাম। ছোট ছেলে সাদ তার পরীক্ষার এসাইনমেন্ট জমা দিতে তার শিক্ষা প্রতিষ্ঠানে যান। বাসায় কেউ না থাকায় এসুযোগে দুপুরে চোরেরা আমার বাড়িতে এমন চুরির ঘটনা ঘটায়।

থানা পরিদর্শক (তদন্ত)আব্দুল লতিফ সেখ দিনদুপুরে সংঘটিত হওয়া চুরির বিষয়টি সত্যতা নিশ্চিত করেন । তিনি বলেন ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যরা পরিদর্শন করেছেন। এবিষয়ে কোন অভিযোগ পেলে আমরা যথাযথ আইনি ব্যবস্থা গ্রহন করব।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কমিটি গঠন

সভাপতি ফজলুল করিম ও সম্পাদক ফারমান আলী সংগঠনের দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত পীরগঞ্জে টাংগন নদী মৎস ব্যাবস্থাপনা উন্নয়ন

বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় খানসামায় প্রধান শিক্ষক গ্রেপ্তার

পীরগঞ্জে নিরাপদ খাবার তৈরী ও পরিবেশনে হোটেল মালিক ও শ্রমিকদের প্রশিক্ষন

বীরগঞ্জে বিএনপির সভাপতি মনজুরুল কে ফুলের শুভেচ্ছা-নবগঠিত শ্রমিক দলের

বীরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপের চূড়ান্ত খেলায় এমপি গোপাল শারিরিক ও মানসিক বিকাশ ঘটানোর জন্য খেলাধুলা বিকল্প নেই

ট্রেনে যাত্রীকে নির্যাতন, সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

পীরগঞ্জে ভাষা প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

পঞ্চগড়ের বোদায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই হলো শেখ হাসিনার মুল লক্ষ্য —–দিনাজপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি