Friday , 13 August 2021 | [bangla_date]

রাণীশংকৈলে হিন্দু মহাজোটের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি:

সারাদেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ই আগস্ট) সকালে পৌর শহরের বন্দর চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জাতীয় হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোট রাণীশংকৈল শাখা ও পূজা উদযাপন পরিষদ যৌথভাবে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন ।

খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে অর্ধ শতাধিক হিন্দু পরিবারে হামলা, মন্দির দোকানপাট ও ঘরবাড়ি ভাঙচুর, পটুয়াখালীর কলাপাড়ায় রাখাইন এলাকায় হামলা, সাভারে অধ্যক্ষ মিন্টু চন্দ্র মন্ডলের নৃশংস হত্যার প্রতিবাদে ও মৌলভীবাজার কুলাউড়া আদিবাসী সহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক হামলা লুটপাট ভাঙচুর এর প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন হিন্দু মহাজোটের আহ্বায়ক দিগেন্দ্রনাথ রায়, যুগ্ন আহ্বায়ক নির্মল রায়, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাধন বসাক, আনিল বসাক, প্রাণ গোবিন্দ সাহা বাচ্চু, টমূল্য রায়, প্রদীপ রায় সহ সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হিন্দু মহাজোটের প্রতিটি অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন হামলার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনতে হবে না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা । এসব হামলার সুষ্ঠু ভাবে বিচার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করার দাবী জানানো হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনঃ সভাপতি অন্তু ও সাধারণ সম্পাদক গোলাম মুর্শিদ

বিয়ে আনতে যাওয়ার পথে ট্রাক চাপায় প্রাণ গেল যুবকের

পল্লীশ্রী’র উদ্যোগে দিনব্যপী ফ্রি স্বাস্থ্য ক্যাম্প

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ২ দিন পরে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছ পুলিশ

রাণীশংকৈলে ১ লা বৈশাখ উদযাপিত

জেলা আওয়ামী লীগের নির্বাচিত সাধারন সম্পাদক মিতা’র আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত

ক্ষেতে ৪০ টাকায় ১বস্তা শসা, বাজারে ১৫ টাকা ১ কেজি

দিনাজপুরে লিমা’স কিচেন-এর বেসিক বেকিং এন্ড বেকারী কোর্স ১ম ব্যাচের উদ্বোধন

ঠাকুরগায়ে জমি-জমাকে কেন্দ্র করে সংঘর্ষে পুকুরে পরে এক বৃদ্ধের মৃত্যু

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে কাহারোলে নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ