Friday , 20 August 2021 | [bangla_date]

রাণীশংকৈল প্রেসক্লাবের আহবায়ক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ঘঘুডারা নামক স্থানে মিকচার মেশিনের সাথে মুখোমুখি সংর্ঘষে রাণীশংকৈল প্রেসক্লাবের আহবায়ক আ’লীগ সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাকী গত ১৯আগষ্ট বিকালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় ।
খোঁজ নিয়ে জানাযায়, বাড়ি থেকে রাণীশংকৈলে আসার পথে ঘঘুডারা নামক স্থানে পাওয়ার টিলারের মিকচার মেশিনের সাথে মুখোমুখি সংর্ঘষে রাণীশংকৈল প্রেসক্লাবের আহবায়ক উপজেলা আওয়ামী লীগ নেতা ও দৈনিক উত্তর বাংলা প্রতিনিধি আনিসুর রহমান বাকী আহত হয়। স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার রাণীশংকৈল হাসপাতালে নিয়ে আসে। এসময় তার বুকের হাড় ভেঙ্গে যাওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে প্রেরণ করেন।
রাণীশংকৈল প্রেসক্লাবের আহবায়ক আ’লীগ সাবেক যুগ্ন সম্পাদক আনিসুর রহমান বাকী’র সুস্থতা কামনা করেছেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ ইয়াশিন আলী, সংরক্ষিত আসনের সাবেক সাংসদ সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, বিশিষ্ঠ্য সমাজ সেবক মোকাররম হোসাইন, জাপা নেতা আবু তাহের, রাণীশংকৈল প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিকগণ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর উপহার হরিপুরে ১০১ গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর

ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে মন্দিরে ১৪৪ ধারা জারি

ট্রেনের টিকিট কালোবাজারিতে যুবক আটক

পায়ে হেঁটে চার রোভারের দেড়’শ কিলোমিটার পরিভ্রমণকালে বীরগঞ্জে গণ সংবর্ধণা

সেতাবগঞ্জ সাইন্স সোসাইটির উদ্যোগে বৃক্ষরোপন

তরুণদের মোবাইল ও মাদক থেকে বিরত রাখতে হলে খেলাধুলার অভ্যাস গড়ে তুলতে হবে। — বিএনপি নেতা মোজাহারুল ইসলাম।

পঞ্চগড়ে ৩৫তম আন্তর্জতিক প্রবীন দিবস পালিত

হরিপুর উপজেলা খাদ্য কর্মকর্তাকে অপসারণের বদলে বদলী ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ

পীরগঞ্জে নর্থ পয়েন্ট স্কুলে অভিভাবক সমাবেশ ও মতবিনিমিয় সভা অনুষ্ঠিত

পবিত্র ঈদ-উল আজহা’র শুভেচ্ছা জানিয়েছেন —