Tuesday , 24 August 2021 | [bangla_date]

শিগগিরই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ হার ক্রমান্বয়ে কমছে। এই ধারা অব্যাহত থাকলে শিগগিরই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তবে ধাপে ধাপে তা খোলা হবে।

মঙ্গলবার (২৪ আগস্ট) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির উদ্যোগে শোক দিবস উপলক্ষে আয়োজিত ‘স্মরণে শ্রদ্ধায়-৭৫’ অনুষ্ঠানে এ কথা জানান শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেন, ‘আশা করি যেভাবে সংক্রমণের হার ক্রমেই নিচে নেমে আসছে, এটা আমাদের জন্য সুখবর। এই নিম্নগতি থাকলে খুব শিগগিরই সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারবো। তবে ধাপে ধাপে খুলবো। কারণ, আমাদের শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা পৃথিবীর যেকোনও দেশের তুলনায় বেশি। করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘সবাই সপ্তাহে ছয় দিন হয়তো ক্লাস করার সুযোগ পাবে না। একটু সময় নিয়ে হবে সেটা। শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য আমাদের সার্বিক প্রস্তুতি আছে। শুধু অপেক্ষা সংক্রমণ হার আরেকটু নিচে নামার।’

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান আতাউর রহমান। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হলেন যারা

ফুলবাড়ীতে বিস্ফোরক মামলায়  আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফুলবাড়ীতে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আ,লীগ শান্তি সমাবেশের নামে ফাতরামি করছে বক্তব্যে বলেন- ঠাকুরগাঁও বিএনপি নেতারা

রংপুর বিভাগীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দদের সাথে দিনাজপুরে মতবিনিময়

দিনাজপুরে চালককে হত্যা করে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাই

সকালে সর্বনিম্ন তাপমাত্রার সাথে দিনে চৈত্রের কাঠফাটা রোদ আবহাওয়ার বিরূপ প্রভাবে পঞ্চগড়ে বাড়ছে শীতজনিত রোগ শিশুদের নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা

ঠাকুরগাঁও জেলা পরিষদের নির্বাচন রাত পোহালেই ইভিএম – এ ভোট !

দিনাজপুর সদরের কমলপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দিপু,সম্পাদক সাদেক

সিপিবি দিনাজপুরের রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা

বীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের কোজাগরী লক্ষ্মী পূজা উপলক্ষে বিভিন্ন আয়োজন