Wednesday , 11 August 2021 | [bangla_date]

সংখ্যালঘুর উপর হামলা-নির্যাতনের প্রতিবাদ সভা ও মানববন্ধন

ঠাকুরগাঁও: খুলনার শিয়ালী গ্রামে হিন্দু পাড়া, পটুয়াখালীর কলাপাড়ায় রাখাইন সম্প্রদায় এবং মৌলভীবাজারের কুলাউড়ায় আদিবাসী সম্প্রদায়সহ সারা দেশে সংখ্যালঘুর উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মীসুচি পালন করা হয়েছে।
বুধবার বিকেলে শহরের চৌরাস্তা মোড়ে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ , জেলা শাখা ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ জেলা শাখা যৌথভাবে ঘন্টা ব্যাপী এই কর্মসুচি পালন করে।
এসময় বক্তারা সারা দেশে সনাতনধর্মলম্বী, আদিবাসীসহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেছেন।
অন্যথায় বৃহত্তর কর্মসুচির হুসিয়ারী দেন সংগঠন দুটির নেতারা।
সভায় বক্তব্যদেন- জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর কুমার গুপ্ত, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, পৌরসভার কাউন্সিলর দৌপদী দেবী, , হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অশোক কুমার দাস, পৌর শাখার সভাপতি ডা: শুকদেব চন্দ্র দাস, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অতুল প্রসাদ রায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার প্রচার সম্পাদক সুমন কুমার ঘোষ, শিক্ষার্থী ঐক্য পরিষদের আহবায়ক প্রান্ত কুমার দাস, বিদ্যাতি সংসদের উপদেষ্টা নিলয় পাল প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে নারী সমাবেশে ধানের শীষে ভোট চাইলেন মির্জা ফখরুলের স্ত্রী

ওয়ার্ল্ড ভিশনের মে মোমেন্ট বিষয়ক জুম মিটিং

বালিয়াডাঙ্গীতে রিভাইভ প্রকল্পে’র কর্মশালা

বিরামপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের কোভিড -১৯ টিকাদানে উদ্বোধন

বিরল পৌর ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের বন্যার্তদের সহযোগিতায় সহায়তা সংগ্রহ

বিরল পৌর ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের বন্যার্তদের সহযোগিতায় সহায়তা সংগ্রহ

চঞ্চল সভাপতি- রাসেল সম্পাদক।।পীরগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পূর্নাঙ্গ কমিটি গঠন

আটোয়ারীতে ঐতিহাসিক বারো আউলিয়া মাজার শরীফের বার্ষিক ওরশ মোবারক

বীরগঞ্জে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

বোদায় সর্বজনীন পেনশন বিষয়ক এক মতবিনিময় সভা

দিনাজপুর শিক্ষা বোর্ডের প্রথম পরীক্ষায় অনুপস্থিত ১৮১৮জন