Saturday , 28 August 2021 | [bangla_date]

সুন্দর পরিবেশ গড়তে বৃক্ষরোপনের কোন বিকল্প নাই -এমপি মনোরঞ্জন শীল গোপাল

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি॥- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় ও সুন্দর পরিবেশ গড়তে বৃক্ষরোপনের বিকল্প নাই। বৃক্ষরোপন করে সঠিক পরিচর্যা করলে এই বৃক্ষের মাধ্যমে অনেক উপকার পাওয়া যায়। আর পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কাজেই আমরা বেঁচে থাকার প্রয়োজনে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেকের বাড়ী, স্কুল কলেজ, মাদ্রাসা, অফিস আদালতের আঙ্গিনায় বেশি করে ফলজ ও ঔষধী গাছ লাগতে হবে।
মুজিব শতবর্ষ উপলক্ষে ২৮ আগস্ট ২০২১ শনিবার বীরগঞ্জ উপজেলা সামাজিক বন বিভাগ ও স্থানীয় যুব সম্প্রদায় এর আয়োজনে ঢেপা ব্রীজ হইতে খানসামা জিয়াসেতু পর্যন্ত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এমপি গোপাল এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ নুর ইসলাম নুর, বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী, নিজপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক সরকার প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

বোচাগঞ্জে হিফজুল কোরআন প্রতিযোগিতা

আটোয়ারীতে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঠাকুরগাঁও আইনজীবী সমিতির নির্বাচন- সভাপতি হালিম, সম্পাদক এন্তাজুল নির্বাচিত

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস  উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা

ঠাকুরগাঁও-১ আসনের নৌকা মার্কার প্রার্থী নির্বাচনী বিশাল জনসভা হাজারো মানুষের ঢল

আটোয়ারীতে অটোভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে কেঁচো সার উৎপাদন করে বেকারত্ব দূর নিজের ভাগ্য বদল অর্ধশতাধিক কৃষাণী

কাহারোলে ১১ হাজার ৬২০ হেক্টর জমিতে ভূট্টা চাষাবাদে লক্ষ্যমাত্রা নির্ধারণ

ফুলবাড়ী সরকারি কলেজে বসন্ত উৎসব তারুণ্যের উচ্ছ্বাসে দিনভর মুখরিত কলেজ ক্যাম্পাস