Saturday , 7 August 2021 | [bangla_date]

সেতাবগঞ্জ পৌরসভাকে ভ্যান গাড়ী উপহার দিলেন শহীদপাড়া যুব সংঘ

মোঃ সাজ্জাদ হোসেন, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শহীদপাড়া যুব সংঘ এলাকার বাসা বাড়ীর ময়লা আর্বজনা নির্দিষ্ট জায়গায় বহন করার লক্ষ্যে সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলম এর হাতে একটি নতুন ভ্যানগাড়ী উপহার স্বরুপ প্রদান করেন।
অাজ ৬ আগষ্ট শুক্রবার সকালে সেতাবগঞ্জ পৌরসভা কার্যালয়ে এই ভ্যানগাড়ীর চাবী তুলে দেন শহীদপাড়া যুব সংঘের সভাপতি মোঃ সাকিনুর রহমান সাকু। এসময় সেতাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ লিয়াকত আলী, শহীদপাড়া যুব সংঘের সহ-সভাপতি মোঃ নূরুল হুদা বিপুল, মোঃ জসিমউদ্দীন সোহেল, যুগ্ন সম্পাদক রিন্টু আহম্মেদ শেখ, সাংগঠনিক সম্পাদক মোঃ সজল, সদস্য সোহাগ বেপারী, শিবলী আহম্মেদ আকতার হোসেন, পৌরসভার পরিস্কার পরিচ্ছন্নতা পরিদর্শক খগেন্দ্র নাথ্র রায় উপস্থিত ছিলেন। প্রদানকৃত ভ্যানগাড়ীটি পৌরসভার ৪ নং ওয়ার্ডের প্রতিটি বাসা বাড়ীতে গিয়ে ময়লা আবর্জনা বহন করবে এবং নির্দিষ্ট জায়গার এনে ফেলবে। পৌর মেয়র মোঃ আসলাম শহীদপাড়া যুব সংঘ কর্তৃক একটি ভ্যানগাড়ী প্রদান করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও পৌর মেয়র আসলাম অফিস চত্বরে ২টি বারো মাসি আম গাছের চারা রোপন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

এক দিনের ব্যবধানে আবারো এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

বোদায় উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

হরিপুরে ২টি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ

পঞ্চগড়ে ব্র্যাকের স্বপ্নসারথী গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে ৩৫ কিশোরীকে সম্মাননা প্রদান

ঠাকুরগাঁওয়ে মেডিকেল ছাত্র শাফিনের ব্যতিক্রমী উদ্যোগ শীত বস্ত্র বিতরণ

নীল আকাশের নীচে ডানা মেলেছে শুভ্র-সোনালী কাঞ্চনজঙ্ঘা হাজারও পর্যটকের পদচারণায় মূখর তেঁতুলিয়া

বিরলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

দিনাজপুরে এমকেপি’র উদ্যোগে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠানে বক্তারা শুধু আইন দিয়ে বাল্য বিবাহ প্রতিরোধকরা সম্ভব নয়

পঞ্চগড়ে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

ধর্মপ্রাণ মানুষ প্রত্যেকটি মানুষের কল্যাণ কামনা করে -মনোরঞ্জন শীল গোপাল এমপি