Saturday , 7 August 2021 | [bangla_date]

স্পেনকে হারিয়ে আবারও অলিম্পিক ফুটবলের সোনা জিতল ব্রাজিল

টোকিও অলিম্পিক গেমসে পুরুষদের ফুটবল ফাইনালে ব্রাজিল ও স্পেনের ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ায়। নির্ধারিত সময়ে ম্যাচটি শেষ হয় ১-১ গোলে সমতায়। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের গোলে ২-১ এ ম্যাচটি জিতল ব্রাজিল। তাতে করে রিও অলিম্পিকের পর টানা দ্বিতীয় স্বর্ণ জিতল তারা।

৯০ মিনিটে দুই দলই লক্ষ্যে শট নেয় তিনটি করে। বল দখলেও খুব বেশি পার্থক্য ছিল না। তবে ব্রাজিলের জন্য নির্ধারিত সময়ে জিততে না পারা হতাশারই।

৩৮ মিনিটে এগিয়ে যেতে পারত বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। পেনাল্টি পেয়েছিল তারা। ৩৪ মিনিটে স্প্যানিশ গোলকিপার বক্সের মধ্যে মাথিউস কুনহাকে ফাউল করেন। ভিএআরে পেনাল্টির সিদ্ধান্ত জানান রেফারি। রিচার্লিসন ক্রসবারের উপর দিয়ে বল মারেন। যদিও প্রথমার্ধে যোগ করা সময়ে দানি আলভেসের ক্রস থেকে কুনহার গোল এগিয়ে দেয় ব্রাজিলকে।

ম্যাচের সময় এক ঘণ্টা পার হওয়ার পর মিকেল ওয়ারজাবাল সমতায় ফেরান স্পেনকে। ৬১ মিনিটে গোল করেন তিনি। ৮৮ মিনিটে কার্লোস সোলারের বাড়ানো বলে বক্সের বাইরে থেকে নেওয়া ব্রায়ান গিলের শট গোলবারে আঘাত করে। তাতে জয়ের সুযোগবঞ্চিত হয় স্পেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈল পরীক্ষা কেন্দ্রে পালিয়ে গেল ৭ পরীক্ষার্থী !

ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা অব্যাহত !

রাণীশংকৈলে নয়া ইউএনওকে শুভেচ্ছা জানালেন ফুটবল একাডেমির মেয়েরা

বোচাগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আফছার আলীর দায়িত্বভার গ্রহন

ঠাকুরগাঁও রুহিয়া আজাদ মেলার উদ্বোধন

বোচাগঞ্জে হাজী দানেশ এর ৩৮ তম মৃত্যু বার্ষিকী পালন

ঠাকুরগাঁওয়ে সাব-রেজিস্ট্রার অফিসে টাকা ছাড়া কাজ হয় না !

রাণীশংকৈলে পিকআপসহ ৪ গরু চোর আটক

সওজের অবহেলায় রানীসংকৈলে তলিয়ে গেছে ১০০ হেক্টর জমির আমন ধান

২৫০ শয্যা বিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালে দুষ্কৃতিকারীদের হামলার প্রতিবাদে এবং কর্মচারীদের নিরাপত্তার দাবী তুলে মানববন্ধন