Thursday , 5 August 2021 | [bangla_date]

হরিপুরে করোনা প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বুথের উদ্বোধন

মিজানুর রহমান হরিপুর প্রতিনিধি: স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় ঠাকুরগাঁওয়ের হরিপুরে করোনা প্রতিরোধক হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বুথ উদ্বোধন করেছেন জেলা স্বেচ্ছাসেবকলীগ।

বৃহস্পতিবার(৫ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ গেটের সামনে এ বুথের উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদ্যা শাহ এ্যাপোলো। তার নিজ উদ্যোগে জেলা ও উপজেলায় মোট ১২টি করোনা প্রতিরোধক এই বুথ করা হয়েছে।
উদ্বোধন শেষে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো বলেন, মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে বর্তমান জনজীবন বিপর্যস্ত। এই বিপর্যয় প্রতিরোধের একমাত্র উপায় হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক ব্যবহার করা। স্বেচ্ছাসেবকলীগের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাধারণ মানুষের কথা চিন্তা করে ও স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি করতে আমাদের এমন উদ্দ্যোগ গ্রহন করা হয়েছে। এখানে সাধারণ মানুষ বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক পাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু।
এসময় আরো উপস্থিত ছিলেন, হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ‍্যক্ষ জিয়াউল হাসান মুকুল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা নগেন কুমার পাল,জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট মোজাফফর আহমেদ মানিক,
জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আরাফাত জামান অপু,প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম কিরণ,মহিলা বিষয়ক সম্পাদক শিউলী আকতার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক স্বপন কুমার ঘোষ, কার্যকরী সদস্য আবু হাসনাত রুমন, আরাফাত লিয়ন, কার্যনির্বাহী সদস্য পান্না,সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য কৃষিবিদ মাসুদ আলম, হরিপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক প্রদীপ কুমার পাল খোকন, যুগ্ম আহবায়ক এহেসানুল হক বাবু, হরিপুর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি জেসমিন আকতার শিখাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পৌরসভা নির্বাচন মেয়র পদে ঠাকুরগাঁওয়ে ৭ জন, রানীশংকৈলে ১২জনের মনোনয়ন পত্র দাখিল

বীরগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

শেখ হাসিনা নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর অর্থনৈতিক সচ্ছলতা সৃষ্টির প্রয়াস অব্যাহত রেখেছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বাল্যবিবাহ প্রতিরোধের মত বিনিময় সভায় সদর এসি ল্যান্ড দেশে সচেতনতার অভাবেই এখনো একান্ন ভাগ বাল্যবিবাহ হয়

ইউপি নির্বাচন ইস্যুতে তৃণমূল বিএনপির মিশ্র প্রতিক্রিয়া

পঞ্চগড়ে সর্বোচ্চ আর সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য মাত্র ৫ ডিগ্রি সেলসিয়াস কুয়াশাবেল্ট আর উত্তরের কনকনে হিমেল বাতাসে জবুথবু পঞ্চগড়ের মানুষ

পীরগঞ্জে বজ্রপাতে নারীর মৃত্যু

দিনাজপুরে পানি উন্নয়ন বোর্ডের সমন্বিত পানি নিয়ন্ত্রণ প্রকল্পের সেচের পানিতে খুশি কৃষকরা

দিনাজপুরে মহিলা পরিষদের ইয়াসমিন ট্রাজেডি দিবসের মানববন্ধনে বক্তারা মহিলা পরিষদের একটাই দাবী ধর্ষকের ফাঁসি চাই

নাগরিক শোক সভা আয়োজন কমিটির উদ্যোগে দেশ বরেণ্য প্রয়াত তিন মনিষীকে নিয়ে অনুষ্ঠিত হলো ‘শ্রদ্ধায় স্মরণে’