Sunday , 8 August 2021 | [bangla_date]

হরিপুরে ভারতীয় গরু ধরিয়ে দেওয়ায় মারপিটসহ হত‍্যার হুমকি

মিজানুর রহমান,হরিপুর প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ভারত থেকে চোরাই পথে গরু নিয়ে আসার সময় এলাকাবাসী ধাওয়া করে একটি আটক করে। পরে বশালগাও বিওপিতে জানানো হলে বিজিবি গরুটি ক‍্যাম্পে নিয়ে আসে। এতে গরু ব্যবসায়ী গফুর , কারগিল, মীর সাহেব ক্ষিপ্ত হয়ে সোহেল রানা নামে এক ব‍্যক্তিরকে মারপিট ও হত‍্যা করাসহ বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে। তাই নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সোহেল রানা হরিপুর থানা আজ রবিবার একটি সাধারণ ডায়রী করে। সোহেল রানা হরিপুর উপজেলার ৫ নং হরিপুর সদর ইউনিয়নের বশালগাঁও গ্রামের সোলাইমানের ছেলে। গরু ব‍্যবসায়ী গফুর (২৫), কারগিল (২২), মীর সাহেব (২০) একই গ্রামের দুলালের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, রবিবার (৮আগষ্ট) রাত্রে উপজেলার বশালগাঁও সীমান্ত দিয়ে চোরাই পথে ভারত থেকে গরু নিয়ে আসছিলো আসার সময় এলাকাবাসী ধাওয়া করে একটি ভারতীয় গরু সহ একজন গরু ব‍্যবসায়ীকে আটক করে। পরে এলাকাবাসী ক‍্যাম্পে খবর দিলে বশালগাও বিজিবি আটককৃত গরুটি উদ্ধার করে ক‍্যাম্পে নিয়ে আসে।
বশালগাও ক‍্যাম্প কমান্ডার আব্দুল আওয়াল গরু উদ্ধারের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।
হরিপুর থানার অফিসার ইনচার্জ আরওঙ্গজেব বলেন সোহেল রানা নামে এক ব‍্যক্তি থানায় একটি লিখিত অভিযোগ করেছে,বিষয়টি তদন্ত করে ডায়রী ভুক্ত করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে সেক্টর কমান্ডার ফোরামের নতুন কমিটি গঠন

ঘোড়াঘাটে কৃষক দলের সদস্য  নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

ঘোড়াঘাটে কৃষক দলের সদস্য নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

কুয়েত সরকারের পদত্যাগ

বীরগঞ্জে বৈরাগীবাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিনা টিকিটে স্টেশনে প্রবেশকে কেন্দ্র করে মারামারি, আহত-৩ দিনাজপুরে রেল কর্মচারীদের বিক্ষোভ, আটকা পড়ে পঞ্চগড় এক্সপ্রেস

কাহারোলে কান্তজীউ মন্দিরে দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

হরিপুরে নবাগত ইউএনওর সঙ্গে মত বিনিময়

বৈকালী’র সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধনে স্বরূপ বকসী বাচ্চু

আটোয়ারীতে নির্মানাধীন ব্রীজে মটরসাইকেল দুর্ঘটনা! দায়ভার নিবে কে ?

ঠাকুরগাঁওয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয়” সভা ।