Monday , 16 August 2021 | [bangla_date]

হাইতিতে ভূমিকম্পে নিহত বেড়ে ৭২৪

ক্যারিবিয়ান রাষ্ট্র হাইতির পশ্চিমাঞ্চলে ৭. ২ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত নিহত বেড়ে ৭২৪ জনে দাঁড়িয়েছে। রবিবার বিকালে দেশটির নাগরিক সুরক্ষা সংস্থা এই তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, ভূমিকম্পে ২,৮০০ মানুষ আহত হয়েছে। উদ্ধারকারীরা এখনো উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে।

গতকাল শনিবার স্থানীয় সময় সকাল প্রায় সাড়ে ৮টার দিকের ওই ভয়াবহ ভূমিকম্পে বহু গির্জা, হোটেল ও ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়।

শক্তিশালী এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী পোর্টা প্রিন্স থেকে প্রায় ১২৫ কিলোমিটার পশ্চিমে। উদ্ধারকর্মীরা শত শত মানুষকে ধ্বংসস্তুপের নিচ থেকে জীবিত উদ্ধার করেছেন এবং এখনো আহত মানুষদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার কাজ চলছে।

দেশটির প্রধানমন্ত্রী হেনরি সারাদেশে এক মাসের জরুরি অবস্থা জারি করেন। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র সামনে না আসা পর্যন্ত তিনি আন্তর্জাতিক সহযোগিতা চাইবেন না।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ ইমারত শ্রমিকদেরকে প্রধান উপদেষ্টা বিএনপির নেতার ঈদ সামগ্রী বিতরন

ঠাকুরগাঁওয়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপ্তি !

বীরগঞ্জের বিস্তীর্ণ মাঠজুড়ে চলছে ইরি-বোরো চাষ

চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গাড়ি চোর চক্রের মূলহোতা রাজ্জাক গ্রেপ্তার!

পঞ্চগড়ে দৈনিক যায়যায়দিনের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পঞ্চগড়ে দৈনিক যায়যায়দিনের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দিনাজপুরে কড়া প্রহরায় রাজ পরিবারের প্রথা অনুযায়ী নৌবহরে কান্তজীউ যুগল বিগ্রহ নৌপথে রাজবাড়ীর মন্দিরে

বীরগঞ্জে বঙ্গবন্ধু সৈনিক লীগের  বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত 

সেতাবগঞ্জ পৌরসভার নতুন মেয়র অাসলামকে পৌর অাওয়ামী লীগের সংবর্ধনা প্রদান

বীরগঞ্জে হোটেলে নাস্তা খেয়ে শিশুসহ ৬জন অজ্ঞান