Thursday , 26 August 2021 | [bangla_date]

১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়লো শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

করোনা মহামারির কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চলমান ছুটি আগামী ১১ সেপ্টেম্বর বাড়ানো হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার (২৬ আগস্ট) সরকারের নীতি নির্ধারকদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

অনলাইনে এই বৈঠকে শিক্ষামন্ত্রী দীপু মনি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, ইউজিসি চেয়ারম্যান, দুই মন্ত্রণালয়ের সচিব ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং শিক্ষা সংশ্লিষ্টরা অংশ নেন।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের রবীন্দ্রনাথ রায় ছুটি বাড়ানোর তথ্য জানিয়েছেন।

এম খায়ের জানান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ১১ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোও ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

গত বছরের মার্চে করোনা সংক্রমণ শুরুর পর ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। সবশেষ ৩১ আগস্ট পর্যন্ত ছুটি বাড়ানো হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নানা কর্মসূচীর মধ্যদিয়ে বীরগঞ্জে আন্তর্জাতিক মহান মে দিবস পালিত

বিরলে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু

বিরলে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু

বীরগঞ্জে বাদীপক্ষের সন্ত্রাসী কতৃক গর্ভবতীর পেটে লাথি,জোরপূর্বক বিবাদীকে তুলে এনে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

পঞ্চগড়ের তালমা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ আনসার কমান্ডারের খোঁজ মেলেনি দুই দিনেও

ঠাকুরগাঁওয়ে মথরাপুর পাবলিক হাই স্কুলেই ২০ জন যমজ ভাইবোন লেখাপড়া করেন।

রাতের আঁধারে ক্যাম্পাস ত্যাগ হাবিপ্রবি’র ভিসি

দিনাজপুরে নারীদের অংশগ্রহনে ফুটবল খেলার ফাইনাল অনুষ্ঠিত

বীরগঞ্জে ভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করতেই সংখ্যা লঘুদের দেশত্যাগ জাস্ট স্টেজ ড্রামা —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বীরগঞ্জে মনোরঞ্জন শীল গোপাল এমপি’র সুস্থ্যতা কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত