Tuesday , 3 August 2021 | [bangla_date]

পীরগঞ্জে করোনার টিকার ফ্রি রেজিস্ট্রেশন ক্যাম্প

স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন‘স্পন্দন-১৪’ ( লোহাগাড়া ভিত্তিক এস এস সি ১৪ ব্যাচের বন্ধু সংগঠন) এর ব্যানারে করুণা রোগীদের জন্য ফ্রি রেজিস্ট্রেশন ক্যাম্পের উদ্বোধন করা হয়।

রবিবার সকালে উপজেলার ৩নং খনগাঁও ও পার্শ্ববর্তী ইউনিয়নে নাগরিকদের জন্য ভ্রাম্যমাণ এই করোনা টিকার রেজিস্ট্রেশন ক্যাম্পের উদ্বোধন করেন ৩নং খনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব সহিদ হোসেন । দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে ‘স্পন্দন-১৪’ নামক বন্ধু সংগঠনটি ।
এখানে গ্রামের যেকোনো মানুষ ফ্রি রেজিস্ট্রেশন করে পরবর্তীতে টিকা নিতে পারবেন । বিশেষ করে গ্রামের গরিব ও অসচেতন মানুষদেরকে টিকা নিশ্চিত করতেই এই অভিনব উদ্যোগ নিয়েছে ‘স্পন্দন-১৪’ বন্ধু সংগঠনটি । সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনার মাধ্যমে জনাব সহিদ হোসেন ‘স্পন্দন-১৪’ কে অনুপ্রেরণা জুগিয়েছেন ।
২৫ জুলাই হতে চলমান এই কার্যক্রমে ‘স্পন্দন-১৪’ প্রায় ২০০০ মানুষের করোনার টিকার ফ্রি রেজিস্ট্রেশন করে দিয়েছে । আমাদের ন্যূনতম লক্ষ্য প্রায় ৫০০০ মানুষের ফ্রি টিকার রেজিস্ট্রেশন ।
মুরাদ, মেহেদী, দীপা, কপিল, ধলা রাম, আফসুদ্দিন, সুবহান, আল-আমিন, জব্বার, এবং সাদ সহ আরো অনেকের নিরলস পরিশ্রম হোক গ্রামের মানুষদেরকে সাহায্য করার ক্ষুদ্র প্রয়াস ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে যুবলীগ নেতা’র সাংবাদিককে হুমকি, থানায় জিডি

পীরগঞ্জে আম চাষীদের মানববন্ধন

কান্তজিউ মন্দিরকে পূর্ণাঙ্গ পর্যটন এলাকায় পরিণত করা হচ্ছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ৬৫ বছর বয়সে প্রথম পরীক্ষা করালেন আজিজুল

সা¤প্রদায়িকতার ঘৃণ্য আবর্তে শিক্ষক নির্যাতন জাতির জন্য কলঙ্কময়-এমপি গোপাল

শোকের মাসে হাবিপ্রবিতে মাসব্যাপী কর্মসুচি গ্রহণ

পার্বতীপুরে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পীরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ঘোড়াঘাটে ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি ঘর পুড়ে ভুষ্মীভূত

লায়ন্স ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ