Saturday , 28 August 2021 | [bangla_date]

​‘খালেদা জিয়াকে বিদেশ যেতে হলে জেলে গিয়ে নতুন আবেদন করতে হবে’

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে কারাগারে গিয়ে নতুন করে আবেদন করতে হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, ‘ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী সরকারের অনুমতি সাপেক্ষে চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে তাকে আবার কারাগারে যেতে হবে। এরপর নতুন করে আবেদন করতে হবে।’

মন্ত্রী শনিবার (২৮ আগস্ট) রাজধানীতে সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন। ল’ রিপোর্টার্স ফোরাম ও এমআরডিআই-এর যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘যে আবেদনের প্রেক্ষিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তি দেওয়া হয়েছে, সেই আলোকে তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার কোনো সুযোগ নেই। ওই আবেদন নিষ্পত্তি হয়ে গেছে।’

এদিকে, ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও আপিল আবেদনের বিষয়ে হাইকোর্টে শুনানির জন্যে বেঞ্চ গঠনে অ্যাটর্নি জেনারেলকে পরামর্শ দিয়েছেন আইনমন্ত্রী।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি অ্যাটর্নি জেনারেলকে বলেছি, আসামিদের করা আপিলের বিষয়ে ১৫ সেপ্টেম্বর আদালতের অবকাশের আগেই বেঞ্চ নির্ধারণের জন্য আবেদন করতে।’

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে একজন আরেকজনকে হেয় করে, অপদস্ত করে ভিডিও, ছবি ও স্ট্যাটাস শেয়ার করে। কাজেই ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োজন আছে। কিন্তু এ আইনের অপব্যবহার বন্ধে পদক্ষেপ নেয়া হচ্ছে। গত তিনমাস লক্ষ্য করে দেখবেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার অনেকটাই কমে এসেছে।’

কর্মশালায় আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান শাহীন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, এমআরডিআই-এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুল, ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি মাশহুদুল হক বক্তৃতা করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বীরগঞ্জে অপহৃত ছাত্রী উদ্ধার, মামলার আসামী গ্রেফতার

বীরগঞ্জে অপহৃত ছাত্রী উদ্ধার, মামলার আসামী গ্রেফতার

এনসিপি দিনাজপুর জেলা শাখার আত্মপ্রকাশ

এনসিপি দিনাজপুর জেলা শাখার আত্মপ্রকাশ

পীরগঞ্জে সাওতাল বিদ্রোহ দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

বেতন-ভাতা বৃদ্ধি ও পদোন্নতি দেযায় প্রধানমন্ত্রীকে ইবতেদায়ী  মাদ্রাসা শিক্ষক সোসাইটি জেলা শাখার অভিনন্দন

বেতন-ভাতা বৃদ্ধি ও পদোন্নতি দেযায় প্রধানমন্ত্রীকে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সোসাইটি জেলা শাখার অভিনন্দন

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ঠাকুরগাঁও পৌরসভায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা

বীরগঞ্জে গলায় ফাঁস দিয়ে নববধূর আত্মহত্যা

বীরগঞ্জে আশ্রয়ণ প্রকল্প -২ বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সভা

ঠাকুরগাঁওয়ে বিশ্ব মেডিটেশন দিবস উদযাপন

পাবনায় প্রেমিকার পিতাকে হত্যা ঘটনার মূল অভিযুক্ত প্রেমিক দিনাজপুরে গ্রেফতার

দিনমজুর কৃষকের জমির গমক্ষেত ট্রাক্টরের হাল দিয়ে ভেঙ্গে নষ্ট করেছে এক প্রভাবশালী দখলদার