Tuesday , 17 August 2021 | [bangla_date]

​দেশে করোনায় ২৪ ঘণ্টায় আরো ১৯৮ জনের মৃত্যু

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ১৯৮ জন। এছাড়া এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ৭ হাজার ৫৩৫ জনের শরীরে।

এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪ হাজার ৫৪৭ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৪ লাখ ৩৩ হাজার ৩৯৬ জন।

করোনাভাইরাস নিয়ে মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ২৭৮টি। শনাক্তের হার ১৯.১৮ শতাংশ।

এর আগে গত ৫ ও ১০ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে দেশে সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যু হয়। এছাড়া ২৭ জুলাই মৃত্যু হয় ২৫৮ জনের। তার আগের দিন মৃত্যু হয় ২৪৭ জনের। এবং ২ আগস্ট মৃত্যু হয় ২৪৬ জনের। এছাড়া ২৮ জুলাই শনাক্ত হয় সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের শরীরে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও পৌরসভার মধ্যে টোল আদায় বন্ধ হচ্ছে

ঠাকুরগায়ে পিংক জাতের বারোমাসি কাঁঠাল

বাংলাদেশ একটা বৈষম্যবিহীন দেশে পরিণত হোক —দিনাজপুরে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান

দিনাজপুরে মটরসাইকেল মেকানিক্স মালিক সমিতির সাধারন সভা

দুপ্রক কমিটির নেতৃবৃন্দের সাথে দুদক সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁও কর্তপক্ষের মতবিনিময়

বীরগঞ্জে সাংবাদিকদের সাথে বিএনপি নেতা মনজুরুল ইসলামের কুশল বিনিময়

বীরগঞ্জে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

পীরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনে মানববন্ধন

প্রকৃত ও সঠিক নিয়মে প্রাণির রোগ সনাক্ত করতে পারলে মানুষ সুরক্ষিত থাকবে

বোচাগঞ্জে জাতীয় পার্টির স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত