Monday , 23 August 2021 | [bangla_date]

​সরকার মিথ্যা অপপ্রচার দিয়ে জনগণকে বিভ্রান্ত করে যাচ্ছে : মির্জা ফখরুল

সরকার মিথ্যা অপপ্রচার দিয়ে প্রতিনিয়ত জনগণকে বিভ্রান্ত করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার রাজধানীতে বিএনপির করোনা পর্যবেক্ষণ সেলে চিকিৎসা সামগ্রী প্রদান অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

১৫ আগস্টের হত্যাকাণ্ডে জিয়াউর রহমানকে জড়িয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এই ঘটনায় জিয়াউর রহমানকে নিয়ে তো প্রশ্নই উঠতে পারে না। এ হত্যাকাণ্ডে আওয়ামী লীগের লোকেরাই জড়িত।

মির্জা ফখরুল বলেন, ‘করোনার মধ্যে সব কিছু খুলে দেয়া হয়েছে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষাবঞ্চিত রাখার ব্যবস্থা করা হয়েছে।’

তিনি বলেন, ‘তাদের কাজই হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা, ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করা। হাজার হাজার মানুষ রাস্তায় চলছে ফিরছে কিন্তু শুধু শিক্ষা প্রতিষ্ঠানই খুলছে না। অর্থাৎ দেশের ভবিষ্যৎ প্রজন্ম যাতে শিক্ষা না পায় সে ব্যবস্থাই তারা করছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘টিকার মজুত নেই। কিন্তু সরকার গণটিকা কার্যক্রমের ঘোষণা দিয়ে প্রতিনিয়িত মিথ্যাচার করছে। জনগণের সাথে প্রতারণা করছে।’

এসময় সব ব্যর্থতা মাথায় নিয়ে আওয়ামী লীগের ক্ষমতা ছেড়ে দেয়া উচিৎ বলে উল্লেখ করেন তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সকল প্রতিবন্ধকতা দূর করে আগামীতে আবারও প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা-আবু হুসাইন বিপু

এইচএসসির ফল প্রকাশ: পীরগঞ্জে সবাই পাস, জিপিএ-৫ পেয়েছে অনেক।। জানতে টাচ করুন

বেগম খালেদা জিয়ার মুক্তি কামনায় তাঁতীদলের দোয়া মাহফিল

রাণীশংকৈল ওসি’র ব্যাতিক্রম উদ্যোগ

রাণীশংকৈল ওসি’র ব্যাতিক্রম উদ্যোগ

তেঁতুলিয়ায় ইউপি চেয়ারম্যানের হাতে সাংবাদিক লাঞ্চিত

বোদায় নৌকাডুবির ঘটনার পর থেকেই খেয়াঘাট পারাপারে যাত্রীদের ভোগান্তি

চতুর্থ ধাপে ভ‚মিহীন-গৃহহীনদের মাঝে জমি ও গৃহ হস্তান্তর ভ‚মিহীন-গৃহহীনমুক্ত পঞ্চগড় জেলায়

গ্রীণ ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

শেখ হাসিনার দূরদর্শিতার কারণেই দেশে খাদ্য সংকট নেই-এমপি গোপাল