Friday , 24 September 2021 | [bangla_date]

পঞ্চগড়ের ‘সারা বাংলা ৮৮’ এর খাবার বিতরণ।।

পঞ্চগড়ে ফেসবুক গ্রæপ ‘সারা বাংলা ৮৮’ এর উদ্যোগে ৫০০ জনকে এক বেলার খাবার প্রদান করা হয়েছে। শুক্রবার দুপুরে জেলা বাস, মিনিবাস, কোচ ও মটর মালিক সমিতি চত্ত¡রে ‘সারা বাংলা ৮৮’ পঞ্চগড় এই খাবার বিতরণের আয়োজন করে।

সহযোগি সংস্থা হিসেবে ‘ডু ন্যাশন’ এর পৃষ্ঠপোষকতায় পাঁচ শতাধিক মানুষ আয়োজকদের হাত থেকে খাবার গ্রহন করেন। জেলা শহরের বিভিন্ন এতিমখানার শিশু কিশোরসহ, রিক্সা-ভ্যান চালক, দিনমুজুর, পথচারীসহ খেটে খাওয়া নারীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।
এ সময় সারা বাংলা ৮৮, পঞ্চগড় এর সদস্য ও পঞ্চগড় স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর সাধারণ সম্পাদক ডা. মনছুর আলম, জেলা বাস, মিনিবাস, কোচ মালিক সমিতির সভাপতি মো. মতিয়ার রহমানসহ সারা বাংলা ৮৮, পঞ্চগড় এর সদস্যরা উপস্থিত ছিলেন। ডা. মনছুর আলম বলেন, সারা বাংলা ৮৮ একটি সামাজিক মাধ্যম ফেসবুক ভাইভেট গ্রæপ। সারা দেশের মধ্যে ১৯৮৮ সালের এসএসসি শিক্ষার্থীদের অনেকে এই গ্রæপের সদস্য। আজকে ৫০০ মানুষকে একবেলা খাবার প্রদানের উদ্দেশ্যে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে। ‘ডু ন্যাশন’ সংস্থার পুষ্ঠপোষকতায় এটি আমাদের একটি ক্ষুদ্র একটি উদ্যোগ। আশা করি আগামীতে আরও বড় পরিসওে এমন উদ্যোগ নেওয়া হবে।।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাজার হাজার ভক্তবৃন্দের অংশগ্রহনে “উল্টো রথযাত্রা” মধ্য দিয়ে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রার উৎসব

ফুটবল বিশ্বকাপের পতাকা নিয়ে ছুটে চলছে হাবিব

রাণীশংকৈলে,আন্তর্জাতিক নারী দিবস পালিত

রাণীশংকৈলে,আন্তর্জাতিক নারী দিবস পালিত

হাবিপ্রবিতে “শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ” কর্মশালা

পীরগঞ্জে ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী আটক

ঠাকুরগাঁওয়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের সমাপনী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

যারা বঙ্গবন্ধুকে চেনেন না তারা তাদের জন্ম সম্পর্কে সন্দিহান -মনোরঞ্জন শীল গোপাল এমপি

হ্যাটট্রিকে ইতিহাস, শান্তি মার্ডির পায়ে সাফ জয়ের আনন্দে ভাসলো বীরগঞ্জ

বালিয়াডাঙ্গীতে আগুনে পুড়ল কৃষকের বসতঘরসহ গরু-ছাগল

খানসামার কুমড়িয়া স্কুলে মানববন্ধনের ডাক, পরিস্থিতি নিয়ন্ত্রণে ইউএনও-ওসি