Thursday , 9 September 2021 | [bangla_date]

রাণীশংকৈলে চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় প্রান গেল বৃদ্ধা সায়েদার

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলে সায়েদা নামে এক বৃদ্ধার।ঘটনাটি ঘটে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল মীরডাঙ্গী বাজারে।

বৃহস্পতিবার (৯সেপ্টেম্বর) দুপুরবেলা সায়েদা বেগম (৬২) এক মোটরসাইকেল আরোহীর ধাক্কায় গুরুত্বর আহত হন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।

প্রতক্ষ্যদর্শীরা জানান, নিহত সায়েদা মহাসড়ক সংলগ্ন নিজ বাসা থেকে বাড়ির ময়লা ফেলার জন্য মহাসড়ক পার হচ্ছিলেন সে মুহূর্তে রাণীশংকৈল থেকে নেকমরদগামী মোটর সাইকেলের ধাক্কা লেগে ছিটকে পড়ে যান । স্হানীয় গুরুতর অবস্থায় রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল হাসপাতালে রেফার্ড করে দেন । দিনাজপুর যাওয়ার পথিমধ্যেই বৃদ্ধা সায়েদা মৃত্যুর কোলে ঢোলে পড়েন।

দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে থানা পরিদর্শক (ওসি) এসএম জাহিদ ইকবাল বলেন, দুর্ঘটনায় নিহতের পরিবার থেকে এখনো কোন অভিযোগ দায়ের করা হয়নি।অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে সড়ক দূর্ঘটনায় পিতা পুত্রের মৃত্যু

ইমামদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে রংপুর বিভাগীয় কমিশনার হারাম-হালালের বিষয়টি মাথায় রেখে মানুষকে সুন্দর পথ রচনা করতে হবে

খানসামায় সডক এবং পানি পথে নিরাপত্তা বিষয়ক গণসচেতনতা কর্মশালা

বৈরী আবহাওয়ায় বীরগঞ্জে লিচু ফলন নিয়ে শঙ্কায় চাষিরা

দিনাজপুরে মহিলা পরিষদ ছাত্রীদের নিয়ে মত বিনিময় সভায় কানিজ রহমান

জনবান্ধব ওসি কামাল হোসনকে বিদায়ী সংবর্ধনা প্রদান

বীরগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ভাস্কর্য মেরামত ও বুধারু স্মৃতি সৌধ হকার মুক্ত প্রয়োজন

জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী ফেরদৌসী মজুমদার

ঠাকুরগাঁওয়ে করোনার টিকা দেয়ার পর অসুস্থ শিশু, ৩ সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়।

কনকচাপার স্মৃতিতে গুলী শিল্পী এন্ড্রু কিশোর