Wednesday , 15 September 2021 | [bangla_date]

রাণীশংকৈলে বিষাক্ত সাপের কামড়ে যুবকের মৃত্যু

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নিজ ঘরেই সাপের কামড়ে রুবেল (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ধর্মগর ইউনিয়নের ভরনিয়া মন্ডলপাড়া গ্রামের রশিদ আলীর ছেলে। রুবেল একজন ভাল ফুটবল খেলোয়াড় ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে নিজ ঘরে ঘুমাতে গেলে বিছানায় থাকা বিষধর একটি সাপ তার গলার নিচে কামড় দেয়। কামড় দেয়ার পর সাপটি রুবেলের বিছানায় অবস্থান করছিল।এ সময় চিৎকার শুনে পরিবারের লোকজন এসে তাকে দ্রুত ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক ভ্যাকসিন দিয়ে রুবেলকে দিনাজপুর পাঠানোর কথা বলেন। এ সময় দিনাজপুর নেয়ার পথেই তার মৃত্যু হয়।

এদিকে নিহতের পরিবার ও স্থানীয়দের দাবি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিনের অভাবে সাপে কাটা রোগীর মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। উপজেলা থেকে সদর হাসপাতালের দুরত্ব অনেক। পরে রাণীশংকৈল স্বাস্থ্য কম্পলেক্সে সাপের ভ্যাকসিন সংরক্ষণের দাবি জানান তারা।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আব্দুস সামাদ চৌধুরী বলেন, বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় ভ্যাকসিন প্রয়োগ করা সম্ভব হয় না।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ের হরিপুর রাজবাড়িটি সংস্কার হচ্ছে !

বীরগঞ্জের সাতোর ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ” ম্যুরাল ”   উদ্বোধন

এমপি নয়, জনগণের ভাই ও বন্ধু হয়ে থাকতে চাই — সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান

রাণীশংকৈলে ন্যাশনাল ব্যাংকের উদ্বোধন

হাবিপ্রবিতে নবম গ্রেড হতে তদুর্ধ্ব গ্রেডের কর্মকর্তাগণের জন্য প্রশিক্ষণ কর্মশালা

করলার চাষ দাম বেশি থাকায় কৃষকের মুখে হাসি

ভুলে অন্য কেন্দ্রে আসা পরীক্ষার্থীকে  নিজ কেন্দ্রে পৌঁছে দিল পুলিশ

ভুলে অন্য কেন্দ্রে আসা পরীক্ষার্থীকে নিজ কেন্দ্রে পৌঁছে দিল পুলিশ

বোদায় ভ্রাম্যমান আদালতের জরিমান

পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

জাতীয় পার্টিকে ছাড়া কোন দলই ক্ষমতায় যেতে পারবেনা ……পীরগঞ্জে এমপি হাফিজ