Thursday , 23 September 2021 | [bangla_date]

এবারো বাতিল নোবেল পুরস্কার অনুষ্ঠান

করোনাভাইরাস সংক্রমণের কারণে এই বছরও আয়োজন হচ্ছে না নোবেল পুরস্কার প্রদানের অনুষ্ঠান। বৃহস্পতিবার এক বিবৃতিতে নোবেল ফাউন্ডেশন এই তথ্য জানায়।

এর আগে গত বছরও করোনাভাইরাস সংক্রমণের কারণে পুরস্কার প্রদান অনুষ্ঠান বাতিল করা হয়।

বিবৃতিতে বলা হয়, ‘অনেকেই মনে করতে পারেন করোনাভাইরাস মহামারী শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমরা এখনো সেখানে পৌঁছাতে পারিনি।’

এতে বলা হয়, পুরস্কারপ্রাপ্তদের উপস্থিতি ছাড়াই সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন এই বছরের পুরস্কার দেয়া হবে।

টেলিভিশন ও নোবেল পুরস্কার ডিজিটাল প্লাটফর্ম থেকে সরাসরি সম্প্রচার করা হবে বলে বিবৃতিতে জানানো হয়।

আগামী ৪ অক্টোবর থেকে ১১ অক্টোবর নোবেল পুরস্কারের ছয় বিভাগ- চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

সুইডিশ বিজ্ঞানী ও ব্যবসায়ী আলফ্রেড নোবেলের সম্পদের উইল অনুসারে নোবেল ফাউন্ডেশন গঠন করা হয়। ১৯০১ সাল থেকে এই ফাউন্ডেশন মানবসেবার বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে পুরস্কার দিয়ে আসছে। সূত্র : রয়টার্স

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সংসদে নৌ প্রতিমন্ত্রী কে প্রশংসায় ভাসালেন বিরোধীদলেরএমপিরা

রাণীশংকৈলে জাতীয় বীমা দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা

জাহিদুর রহমান এমপি’র আশু রোগমুক্তি কামনায় মসজিদ ও এতিমখানায় দোয়া অনুষ্ঠিত

বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে জাতিসংঘ মহাসচিবের চিঠি

রাবিসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানির ঘটনার প্রতিবাদে দিনাজপুর মহিলা পরিষদের মানববন্ধন

বীরগঞ্জে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

রাণীশংকৈল সাংবাদিকদের সাথে ভূমিহীনদের মতবিনিময় সভা

বিজয়ের ৫০ বছর পূর্তিতে বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এর আয়োজনে মঙ্গল শোভাযাত্রা

জাতীয় অন্ধ কল্যান সমিতির বার্ষিক সাধারণ সভায় জেলা প্রশাসক

বড়বন্দর সমাজ উন্নয়ন সংঘ’র পরিচিতি সভায় স্বরূপ বক্সী বাচ্চু যুব সমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় আসক্ত হতে হবে