Wednesday , 22 September 2021 | [bangla_date]

কাজে আসছে না ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটি

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)থেকে:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর পলাশবাড়ি গড়িয়ালি গ্রামের খালের ওপর নির্মিত হয়েছে ব্রিজটি । ব্রিজটি নির্মাণে
৪০ লক্ষাধিক টাকা ব্যয় হলেও স্থানীয়দের কোনাে উপকারে আসছে না । এনিয়ে তাদের মাঝে ক্ষোভ বিরাজ করছে ।
সরেজমিনে দেখা যায় , ওই গ্রামের হিন্দুপাড়া সংলগ্ন খালের ওপর ব্রিজটি দৃশ্যমান থাকলেও দুইপাশে নেই সংযােগ সড়ক । ব্রিজের ওপর দিয়ে যানবাহন তাে দূরের কথা পায়ে হেঁটেও যাতায়াত করা সম্ভব নয় । যদিও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু ও কালভার্ট নিমার্ণ প্রকল্পের আওতায় ২০১৬-১৭ অর্থ বছরে ব্রিজটি নির্মাণ করা হয় ।

আরিফুল ইসলাম নামের স্থানীয় এক বাসিন্দা বলেন , খালের ওপর যে ব্রিজটি নির্মাণ হয়েছে তা অপরিকল্পিত । এখানে ব্রিজের কোনাে দরকার নেই । ব্রিজ হলেও রাস্তা না হওয়ায় এটা আমাদের কোনাে কাজে আসছে না । বড় পলাশবাড়ি ইউনিয়ন পরিষদের ( ইউপি ) চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন , ২০১৬-১৭ সালে ব্রিজটি নির্মাণ হলেও কোনাে যানবাহন চলাচল করে না । ব্রিজটির সংযােগ সড়ক নির্মাণের জন্য জোর দাবি জানাচ্ছি ।

এ ব্যাপারে বালিয়াডাঙ্গী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান বলেন , ব্রিজটির সংযােগ সড়ক করার প্রয়ােজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে ।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) যােবায়ের হােসেন বলেন , ব্রিজ নির্মাণের পর মানুষ চলাচল করে না বিষয়টি আমার জানা নেই । তবে ব্রিজটি পরিদর্শন করে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুর বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন উপজেলা চেয়ারম্যান—মুকুল

দেশ ও জনগণকে ভালবাসতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে পুলশিরে উদ্যোগে ৭৯ পচি ইয়াবা ট্যাবলটে, ২ আসামি গ্রফেতার, ১০ টি ওয়ারন্টে নষ্পিত্তি করা হয়

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশ-শ্রমিক সংঘর্ষ, নিহত ৪

হরিপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতার মৃত্যু : বিএনপির শোক

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীদের সাথে সভা

নারী হোটেল শ্রমিককে কুপিয়ে হত্যা ঘটনায় পরকীয়া প্রেমিক গ্রেফতার

বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর হাত দিয়ে সৃষ্টি হয়েছে ——নৌপরিবহন প্রতিমন্ত্রী

বীরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ -১৭ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে দুর্গাপূজা উপলক্ষে যাত্রাপালার আয়োজন