Tuesday , 7 September 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে গণটিকার দ্বিতীয় ডোজ শুরু

ঠাকুরগাঁও : সারা দেশের মত ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে একযোগে গণটিকা দেয়ার কার্যক্রম।
মঙ্গলবার সকাল থেকেই জেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার টিকাদান কেন্দ্রগুলোতে নারী ও পুরুষদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা নিতে দেখা যায়।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে গত ৭ আগস্ট থেকে ৯ আগস্ট গণটিকার আওতায় জেলার ৫৩টি ইউনিয়ন ও তিন পৌরসভায় ৩৭ হাজার ৪৫২ জন টিকা নেন। যারা প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছেন শুধু তাদেরকেই দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হচ্ছে।
ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার বলেন, জেলার ৮৩কেন্দ্রে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হচ্ছে। যথাক্রমে তিনদিন পর্যন্ত চলবে এ গণটিকার কার্যক্রম। যারা প্রথম ডোজ যে কেন্দ্রে নিয়েছিলো, তাঁরা দ্বিতীয় ডোজও একই কেন্দ্রে নিতে হবে। টিকাদান শুরুর প্রথম দুই ঘণ্টা শুধু বয়স্ক ও নারীদের টিকা দেওয়া হবে। সিভিল সার্জন আরও বলেন, টিকা দেওয়ার কার্যক্রম যথাযথভাবে হচ্ছে কিনা তা দেখভালের জন্য বেশ কিছু টিম মাঠে কাজ করছে। এখন পর্যন্ত টিকাদান কেন্দ্র গুলোতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কেন্দ্রে গুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ স্বেচ্ছসেবক দলের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মহিলা কলেজের শ্রেণিকক্ষে বিয়ের মঞ্চ, ক্যাম্পাসে খাওয়াদাওয়া

ছেলেসহ সাবেক ইউপি সদস্য ও তার সহযোগীদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে মানববন্ধন

হাবিপ্রবিতে ইন্টারন্যাশনাল একাউন্টিং ডে উদযাপন

সদর উপজেলা প্রশাসনের উপস্থিতিতে অরবিন্দ শিশু হাসপাতালের সেই আলোচিত নবজাতককে নিঃসন্তান দম্পতির নিকট হস্তান্তর

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ দোকান প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা

বোদা পৌর এলাকার সাতখামার ও কুড়ুলিয়া দুইটি মৌজা পঞ্চগড়-২ সংসদীয় আসনে অর্ন্তভুক্ত হওয়ায় এলাকাবাসির আনন্দ মিছিল

ভোট বর্জন করে লাভ নেই আমরা নির্বাচন করবো — হাফিজ উদ্দীন আহম্মেদ এম,পি

পীরগঞ্জ সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

দিনাজপুর-১ আসনে নির্বাচনী মনোনয়ন পত্র সংগ্রহ করলেন ধানের শীষের প্রার্থী মোঃ মনজুরুল ইসলাম

পীরগঞ্জে ২০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী সুন্দরী গ্রেপ্তার