Tuesday , 28 September 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি : দিনাজপুর-ঠাকুরগাঁও সড়কের তেঁতুলতলা নামক স্থানে এনামুল হক (৩৬) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সদর উপজেলা ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
নিহত এনামুল হক দিনাজপুর জেলার চিরিরবন্দর আন্ধারমুয়া হাগুড়াপাড়া গ্রামের আতিবুর রহমানের ছেলে।
ঠাকুরগাঁও পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, সকালে স্থানীয়রা ঘটনাস্থলের পাশের ডোবায় শাপলা ফুল তুলতে গেলে মৃতদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ও পিবিআই ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
প্রযুক্তির মাধ্যমে তার নাম ঠিকানা সনাক্ত করা হয় বলে জানা যায়। পুলিশ সুপার আরো জানান, এটি একটি হত্যাকান্ড। এর সাথে যারাই জড়িত থাকুক তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের দ্রæত আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে সালন্দর ইউনিয়নের ঘোড়াদৌর প্রতিযোগিতা– ২০২৩

দিনাজপুর জেলায় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে মন্দিরে আবারো ১৪৪ ধারা জারি — দীর্ঘ ১৫ বছরেও সমস্যা সমাধান হয়নি !

দিনাজপুর-৪ আসনে মনোনয়ন পেতে এ্যাড. আব্দুল হালিমের সংবাদ সম্মেলন

খানসামায় এতিমখানার হাফেজ ছাত্রদের মাঝে জুব্বা বিতরণ

গ্যাপ পদ্ধতিতে আম চাষ করে বিদেশে রফতানি করছেন হাকিমপুরের কৃষক

পীরগঞ্জে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমিও ঘর বুঝে পেল ৫৫ টি পরিবার

বীরগঞ্জে প্রতিমা বিসর্জনে গিয়ে নিখোঁজ -১

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া

থেরাপি দিয়ে ফেরার সময় সড়কে প্রাণ গেলো প্যারালাইজড রোগীসহ দুজনের