Thursday , 23 September 2021 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ৫ জন স্কুলছাত্রী করোনায় আক্রান্ত দুই শ্রেণির ক্লাস বন্ধ

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সদর উপজেলার বাহাদুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঁচজন ছাত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে ওই দুই শ্রেণির ক্লাস সাময়িক ভাবে বন্ধ রেখেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে গত সোমবার বিদ্যালয়টির চতুর্থ শ্রেণির ২ জন ও পঞ্চম শ্রেণির ৩ জন ছাত্রীর নমুনা দেয়া হয়। মঙ্গলবার নমুনা পরীক্ষা-নীরিক্ষা শেষে তাদের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। তারা ঠাকুরগাঁও সরকারি শিশু পরিবার বালিকার সদস্য।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. ফারহানা পারভীন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৪২৬ জন ছাত্র-ছাত্রী রয়েছে। এরমধ্যে চতুর্থ শ্রেণিতে রয়েছে ৮৪ জন ও পঞ্চম শ্রেণিতে রয়েছে ৭৬ জন ছাত্র-ছাত্রী। গত ১২ সেপ্টেম্বর থেকে পুণরায় স্কুল খোলা হয়।
ঠাকুরগাঁও সরকারি শিশু পরিবার বালিকার উপ-তত্ত¡াবধায়ক মোছা. রিক্তা বানু বলেন, গত বৃহস্পতিবার শহরের হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে পড়–য়া ১জন ছাত্রী জ¦র-সর্দিতে আক্রান্ত হয়। এরপর পর্যায়ক্রমে আরও অনেকের পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়–য়া ৫ জন ছাত্রী জ¦র-সর্দিতে আক্রান্ত হয়।
গত সোমবার থেকে বুধবার পর্যন্ত শিশু পরিবারের ২৫ জন ছাত্রীর নমুনা পরীক্ষার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে দেয়া হয়। এরমধ্যে প্রাথমিক বিদ্যালয়ে পড়–য়া ৫ জনসহ মোট ১৩ জন ছাত্রীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। আক্রান্ত সবাই আমাদের শিশু পরিবারের সদস্য বলে জানান তিনি।
আক্রান্ত শিক্ষার্থীদের আলাদা করে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। বর্তমানে তারা ভালো আছে বলে জানান শিশু পরিবার বালিকার উপ-তত্ত¡াবধায়ক।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: হারুন অর রশিদ বলেন, আক্রান্তদের চিকিৎসা দেয়া হচ্ছে। গত বুধবার থেকে ওই দুটি শ্রেণির শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে নিষেধ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে দুই বস্তা ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

রাণীশংকৈলে শেখ হাসিনা গৃহিনী ফার্মের উদ্বোধন

বীরগঞ্জে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন

আপনাদের একটা সীল একটা এলাকার ভাগ্যের উন্নয়ন (জাপা)এমপি হাফিজ

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটের উৎপাদন শুরু

আটোয়ারী সাব রেজিস্ট্রি অফিসে তথ্য সংগ্রহ  করতে গিয়ে সাংবাদিক লাঞ্চিত ঘটনায় মামলা

আটোয়ারী সাব রেজিস্ট্রি অফিসে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্চিত ঘটনায় মামলা

রুহিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

শৈত্যপ্রবাহ অব্যাহত, সামনে বৃষ্টির সম্ভাবনা

দিনাজপুরে সাবেক অর্থমন্ত্রী ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রীসহ ১২৬জনের বিরুদ্ধে মামলা

সাংবাদিক গোলাম রব্বানি নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে দিনাজপুরে সাংবাদিক সমাজের মানববন্ধন