Wednesday , 29 September 2021 | [bangla_date]

ডিসেম্বরের মধ্যে পঞ্চগড় জেলাকে ফিস্টুলামুক্ত ঘোষণা করা হবে

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় জেলাকে আগামী ডিসেম্বরের মধ্যে ফিস্টুলামুক্ত ঘোষণা করে হবে বলে জানিয়েছেন পঞ্চগড়ের সিভিল সার্জন ডাঃ ফজলুর রহমান। তিনি বলেন, ইতোমধ্যে দেবীগঞ্জ, বোদা ও আটোয়ারী উপজেলাকে ফিস্টুলামুক্ত ঘোষণা করা হয়েছে। এই তিন উপজেলার প্রতিটি বাড়ি ঘুরে ফিস্টুলা রোগি সন্ধান করে সন্দেহভাজনদের চিকিৎসার আওতায় আনা হয়েছে। আগামি ডিসেম্বরের মধ্যে পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলাকেও ফিস্টুলামুক্ত ঘোষণা করা হবে। এ ঘোষণার মধ্য দিয়ে গোটা পঞ্চগড় জেলা ফিস্টুলামুক্ত হবে। ২৯ সেপ্টেম্বর বুধবার সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে প্রসবজনিত ফিস্টুলা রোগি নির্মূল করার লক্ষ্যে সিএফএ ও হেলথ কেয়ার প্রোভাইডারদের সাথে নেটওয়ার্র্কিং সভায় সিভিল সার্জন এ কথা জানান। ইউএনএফপিএ বাংলাদেশ’র অর্থায়নে এবং জেলা স্বাস্থ্য বিভাগের কারিগরি সহায়তায় ওয়ার্ল্ড মিশন প্রেয়ার লীগ- ল্যাম্ব হাসপাতাল ওই সভার আয়োজন করে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মজিদ ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফরোজা জেসমিন। বক্তব্য দেন জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. জিয়া উদ্দিন প্রমূখ। নেটওয়াকিং সভায় সার্বিক সহায়কের ভূমিকায় ছিলেন মোঃ শরিফুল ইসলাম, জেলা সমন্বয়কারী ল্যাম্ব হাসপাতাল দিনাজপুর। সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. তোফায়েল আহমেদ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ফিস্টুলা রোগ ও তার চিকিৎসা সর্ম্পকে তার বক্তব্য উপস্থাপন করেন। নেটওয়ার্ক সভায় শিক্ষক, ইমাম, পুরোহিত, সাংবাদিক, মহিলা সমিতির সভানেত্রী ও সাধারণ সম্পাদক, নার্স, ছাত্রী,কাজী, ক্লাবের সভাপতি, বিভিন্ন এনজিও নির্বাহী পরিচালক ও কর্মকর্তাবৃন্দ এবং সমাজের বিভিন্ন শ্রেণীর সমাজ সেবক উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে সংগ্রামী সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে গ্রামীণ ব্যাংক

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫পদে তিনটি প্যানেল থেকে ৪৫প্রার্থীর মনোনয়নপত্র জমা

কাব্যগ্রন্থ ‘ডাহুক ডুব’এর মোড়ক উন্মোচন ‘সুরে ছন্দে মনের ভূবন’ শীর্ষক মৌলিক গানের অনুষ্ঠানে দর্শক মাতালেন শিল্পীরা

বালিয়াডাঙ্গীতে জাতীয় ভোটার দিবস পালিত

এনআরবিসি ব্যাংক বীরগঞ্জ শাখার শুভ উদ্বোধন

এনআরবিসি ব্যাংক বীরগঞ্জ শাখার শুভ উদ্বোধন

আর্ন্তজাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা মনে রাখতে হবে প্রবীণরা সমাজের বোঝা নয়-সম্পদ

কাহারোলে ইউ এন ও এর হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল শিশু কহিনুর

আগামী পাঁচ বছরে দেশের দারিদ্রতা শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে —-নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি

মন্ত্রণালয়ের বৈষম্যমুলক খসড়া নীতিমালার প্রতিবাদে হাবিপ্রবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের মানববন্ধন

ঘোড়াঘাটে ৩০ জন শিক্ষার্থী পেল বাইসাইকেল