Saturday , 4 September 2021 | [bangla_date]

দেশে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা ১ লাখ ৮৩ হাজার

দেশে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৫৬০ জন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। শনিবার (৪ সেপ্টেম্বর) একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে ভোলা-৩ আসনের সরকার দলীয় এমপি নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘২০০২ থেকে ২০১০ সালের মধ্যে যাদের নাম বেসামরিক গেজেটে প্রকাশিত হয়েছিল যাচাই-বাছাই করে প্রায় ১০ হাজার বেসামরিক গেজেট বাতিল করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের নতুন অন্তর্ভুক্তি এবং অভিযুক্ত ব্যক্তিদের নাম বাতিল সংক্রান্ত যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে।’ তিনি জানান, মুক্তিযুদ্ধে অবদানের জন্য ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রায় ১৭০০ সদস্যের পরিবারকে সরকার রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই অংশ হিসাবে ১৩টি পরিবারকে সন্মাননা দেওয়া হয়েছে। বাকি সন্মাননার ক্রেস্টগুলোতে মূল্যবান ধাতু রৌপ্য দ্বারা নির্মিত স্মৃতিসৌধের প্রতিকৃতি থাকায় তা নিরাপত্তা হেফাজতে সংরক্ষণ করা হয়েছে। যা বাংলাদেশ ব্যাংকে সুরক্ষিত ভোল্টে রাখা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ক্রেস্ট প্রাপকের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে। চলমান একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন শুরু হয় গত বুধবার। করোনার সংক্রমণের মধ্যেও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এ অধিবেশন বসেছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতাবলে গত ১৬ আগস্ট এ অধিবেশন আহ্বান করেন। করোনার সংক্রমণ থাকায় এবারের অধিবেশনও সংক্ষিপ্ত হবে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারসহ টানা চার কার্যদিবস সংসদ অধিবেশন চলবে। তবে স্পিকার অধিবেশনের মেয়াদ বাড়াতে বা কমাতে পারেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান ও বনভোজন

পঞ্চগড়ে বাপার সংবাদ সম্মেলন অবাধে গাছকাটা বন্ধ ও পৌরসভার জলাবদ্ধতা নিরসন দাবি

দিনাজপুর জেলা আইনজীবী ফ্যাসিস্টমুক্ত করার দাবিতে আইনজীবী ফোরামের মানববন্ধন ও সমাবেশ

বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির জাতীয় শোক সভা

রাণীশংকৈলে বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলন ।। জাহিদুর সভাপতি-স্বপন সম্পাদক

পীরগঞ্জে সীমান্তে অবৈধ পারাপারের সময় ৪ জন আটক

বীরগঞ্জে ঢিলেঢালা লকডাউন, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

দেশে এই প্রথম “ম্যাংগো ফেস্টিভ্যাল” আর্থিক লেনদেন হবে ৪ হাজার কোটি টাকা

জাতীয় শোক দিবস উপলক্ষে বীরগঞ্জ থানা ক্যাম্পাসে বৃক্ষরোপণ

বীরগঞ্জে মধুবনপুর- বাছার গ্রাম বালু মহাল ইজারা বাতিলের দাবী।