Thursday , 2 September 2021 | [bangla_date]

নিউজিল্যান্ডকে সর্বনিম্ন রানের লজ্জায় ডোবাল টাইগাররা

টি-টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন রানের পুরনো রেকর্ডেই আবারে অলআউট নিউজিল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে মাত্র ৬০ রানে অলআউট হয় সফরকারিরা। মুস্তাফিজ নেন তিন উইকেট।

বাংলাদেশের মাটিতে নিউজিল্যান্ডের রেকর্ড এমনিতেই খারাপ। তার মধ্যে সম্প্রতি অস্ট্রেলিয়াকে হারিয়ে ফুরফুরে মেজাজে আছে টাইগাররা। সেই ধারাবাহিকতা ধরে রাখতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শুরুটা হলো দুর্দান্ত। স্কোরবোর্ডে ১০ রান যোগ করার আগেই ৪ উইকেট হারিয়ে কাঁপতে থাকে সফরকারি নিউজিল্যান্ড।

ম্যাচের প্রথম ওভারেই শুরুটা করেন মেহেদী হাসান। রবীন্দ্র রাচিনকে কোনো রান করার আগেই সাজঘরে ফেরান তিনি। ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে রিটার্ন ক্যাচ দিয়ে ফিরে যান রাচিন রবীন্দ্র। তৃতীয় ওভারে উইল ইয়ংকে বোল্ড করেন সাকিব। চতুর্থ ওভারে কলিন ডি গ্র্যান্ডহোম ও টম ব্লান্ডেলকে ফিরিয়ে দেন নাসুম আহমেদ। নিউজিল্যান্ড ব্যাটিং লাইন আপ যে স্পিনের বিপক্ষে কতটা অসহায়, সেটাই যেন স্পষ্ট হয়ে ওঠলো আরেকবার।

হেনরি নিকোলসকে সঙ্গে নিয়ে কিছুটা দাঁড়ানোর চেষ্টা করেছিলেন অধিনায়ক টম ল্যাথাম। তবে তাদের সেই জুটি খুব একটা লম্বা হতে দেয়নি বাংলাদেশ। খেলার ১১তম ওভারে সাইফউদ্দিনের বলে নাসুম আহমেদকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ল্যাথাম।

তার এক ওভার পরেই অর্থ্যাৎ ১২তম ওভারে আবারো সেই সাকিবের আঘাত। মুশফিকুর রহীমের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানেই মাঠ ছাড়েন কোল ম্যাকঞ্চি। ১৩তম ওভারে আবারো সেই সাইফউদ্দিন। এবার তিনি তুলে নিলেন হেনরি নিকোলকের উইকেট। মুশফিকের হাতে ক্যাচ দিয়ে মাত্র ১৭ রানে মাঠ ছাড়েন তিনি। ১৫তম ওভারের প্রথম বলেই এজাজ প্যাটেলকে বোল্ড করেন মুস্তাফিজুর রহমান। একই ওভারের শেষ বলে ডগ ব্রেসওয়েলকে আউট করেন টাইগার পেসার মুস্তাফিজ।

খেলা দেখে মনে হচ্ছিলো সফরকারিদের অলআউট হওয়াটা যেনো সময়ের ব্যাপার। ঠিক হলোও তাই। পুরো ২০ ওভারও খেলতে পারলো না ব্ল্যাকক্যাপসরা। ১৭তম ওভারের শেষ বলে মুস্তাফিজুর রহমানের তৃতীয় শিকারে পরিণত হন জ্যাকব ডাফি।

এর আগে বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৪টায় ম্যাচটি শুরু হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু শ্রম নিরসনে চাকুরী বাজার ও নিয়োগ দাতাগণের সাথে সচেতনতামূলক সভা

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে হতদরিদ্রের পাশে দাঁড়ালেন ইউএনও

আটোয়ারীতে কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী

বাংলাদেশ নর্দান ইভ্যানজেলিক্যাল লুথারেন চার্চের জিএস’র বিরুদ্ধে অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

বীরগঞ্জ প্রেসক্লাবে উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন

কাহারোলের পূর্বমল্লিকপুর ডিগ্রী কলেজে ৭৫ লক্ষ টাকা ব্যায়ে নর্বনিমির্ত একাডেমিক ভবনের উদ্বোধন

দিনাজপুর মহিলা পরিষদের প্রতিবাদ সমাবেশে বক্তারা নারী নির্যাতন ও যৌন হয়রানী প্রতিহত করতে সবাইকে একত্রিত হতে হবে

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নিয়ে বিতর্ক প্রতিযোগিতা ২০২২

চিরিরবন্দরে গরুর দাম কমে যাওয়ায় বিপাকে মালিক-খামারিরা

পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূণর্মিলনী ও আলোচনা সভা