Tuesday , 7 September 2021 | [bangla_date]

পঞ্চগড়ে বিলুপ্ত ছিটমহলের হত দরিদ্র নারীরা পেল বিনামূল্যের ছাগল

পঞ্চগড়ে বিলুপ্ত ছিটমহলের হত দরিদ্র নারীরা পেল বিনামূল্যের ছাগল

বিশেষ প্রতিনিধি

পঞ্চগড় জেলা সদরের বিলুপ্ত গারাতি ছিটমহলের হত দরিদ্র নারীদের মাঝে বিনামূল্যের ছাগল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-বিএনএফ’র আর্থিক সহায়তায় ৩০ জন দরিদ্র নারীর মাঝে দুইটি করে মোট ৬০টি দেশী জাতের ছাগল হস্তান্তর করা হয়। এ উপলক্ষে রোববার দুপুরে হাড়িভাসা ইউনিয়ন সমাজ কল্যাণ ফেডারেশন মাঠে উপকারভোগিদের সমাবেশ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবার উপ পরিচালক অনুরূদ্ধ কুমার রায়। ফেডারেশনের চেয়ারম্যান সোলায়মান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন হাড়িভাসা ইউপির নারী সদস্য ও ফেডারেশনের ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন, ফেডারেশনের সাধারণ সম্পাদক কছিম উদ্দিন প্রমূখ। ফেডারেশন চেয়ারম্যান সোলায়মান আলী জানান, বিএনএফ’র ১০ম কিস্তির আর্থিক সহায়তায় বিলুপ্ত ছিটমহলের দরিদ্র নারীদের মাঝে এসকল ছাগল বিতরণ করা হয়েছে। এর আগের ৯টি কিস্তিতে সেলাই মেশিন প্রশিক্ষণসহ সেলাই মেশিন বিতরণ, ছাগল পালন, বিলুপ্ত ছিটমহলের দরিদ্র পরিবারের মাঝে সেমিপাকা টয়লেট বিতরণ, শ্যালো মেশিন বিতরণ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। #

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

যতদিন ভূখন্ড থাকবে ততদিন পর্যন্ত জামায়াতকে রাজাকার, আল শামস খেতাব এই তিলক নিয়ে বাংলাদেশের মাটিতে বসবাস করতে হবে —বিএনপির নেতা ফরহাদ হোসেন আজাদ

দিনাজপুরে ১০দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা

স্রোতে ভেসে আসা ৭ জনের লাশ মিলল দিনাজপুরে

প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের কারিগর শিক্ষার্থীরা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

আটোয়ারীতে পৃথক পৃথক অপরাধে ৪জনের জরিমানা আদায়

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন বীরগঞ্জ কর্তৃক বাজার মনিটরিং চলমান

হাবিপ্রবির ফুড এ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জনকারীদের মিলনমেলা

রোটারী ক্লাব অব ঢাকা’র ২০ জনের প্রতিনিধি দলকে সংবর্ধনা প্রদান

নায়কেরা কি ধোয়া তুলসিপাতা?

দিনাজপুরে দুইদিনব্যাপী বার্ষিক কমিউনিটি  পর্যালোচনা ও পরিকল্পনা সভা

দিনাজপুরে দুইদিনব্যাপী বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা সভা