Wednesday , 22 September 2021 | [bangla_date]

পীরগঞ্জে পর্নোগ্রাফি সহ ওয়ারেন্টের ৮ আসামী গ্রেফতার

পীরগঞ্জ প্রতিনিধি ঃ পর্নোগ্রাফি আইনে দুই যুবক সহ আদালতের ওয়ারেন্ট ভুক্ত ৮ জনকে গ্রেফতার করেছে ঠাকুরগাওয়ের পীরগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরা হলেন, উপজেলার করনাই গ্রামের তোফাইল ইসলামের ছেলে আনিসুর রহমান, লেদের মোহাম্মদের ছেলে আব্দুল জব্বার, জব্বারের ছেলে নওশাদ, ফজলে হোসেনের ছেলে আফজাল হোসেন ও তোজাম্মেল হোসেন, রুস্তম আলীর ছেলে পয়গাম আলী, জাবরহাট গ্রামের তৌহিদুলের ছেলে ফিরোজ এবং পাশ্ববর্তী বোচাগঞ্জ উপজেলার চিলাপাড়া গ্রামের খগেন দাসের ছেলে কৃষ্ণ দাস।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, গ্রেফতার হওয়া আনিসুর ও ফিরোজ উড়তি বয়সের ছেলে মেয়েদের মোবাইল ফোনের মেমোরিতে অশ্লীল ভিডিও লোড ব্যাবসা করে আসছিল। অভিযোগের ভিত্তিতে দুটি কম্পিউটার সহ তাদের গ্রেফতার করা হয়। কৃষ্ণ দাসের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইন এবং অন্যান্যদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। বুধবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

অমর একুশের স্মরণে শহীদ মিনারে বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

পীরগঞ্জে জাতীয় পার্টিও ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বীরগঞ্জে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

দিনাজপুর বোর্ডের ৪৩ কলেজে পাস করেনি কেউ

যক্ষারোগ প্রতিরোধে ইমামদের নিয়ে পঞ্চগড়ে নাটাবের মতবিনিময় সভা

স্মার্ট বাংলাদেশ গড়তে তথ্যপ্রযুক্তি শিক্ষার কোনো বিকল্প নেই -হুইপ ইকবালুর রহিম এমপি

বীরগঞ্জে এসএসিডি এ্যাওয়ার্ড ২০২১ প্রদানের আহব্বায◌়ক কমিটি গঠন

দিনাজপুরে শান্তি সমাবেশে সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এমপি জনগন থেকে বিচ্ছিন্ন বিএনপি এখন দিশেহারা হয়ে পড়েছে

বীরগঞ্জে শহীদ জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী পালিত!

বীরগঞ্জে গীতা স্কুল উদ্বোধন ও গীতা প্রদান কর্মসূচি পালিত হয়েছে