Wednesday , 29 September 2021 | [bangla_date]

পীরগঞ্জে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পীরগঞ্জ প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক বৃদ্ধ দম্পতিকে সরকারি ঘর পাইয়ে দেওয়ার কথা বলে ক্যামেরায় ধারণ করা শেখানো বক্তব্য দেখিয়ে ছেলের কাছ থেকে অনৈতিক সুবিধা না পেয়ে ‘পিতা-মাতার ঠাঁই এখন গোয়ালঘরে’ এমন শিরোনামে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। বুধবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলন আয়োজন করেন ওই দম্পতির ছেলে গণেশ চন্দ্র রায়ের পরিবার।
লিখিত বক্তব্যে গণেশ চন্দ্র রায় জানান, সম্প্রতি কয়েকজন সাংবাদিক তাঁর বৃদ্ধ পিতা নগেন্দ্রনাথ রায় ও মাতা বিজয়া রাণী রায়কে সরকারি ঘর পাইয়ে দেওয়ার কথা বলে শেখানো বক্তব্য ক্যামেরায় ধারণ করেন। ওই শেখানো বক্তব্যে সন্তানদের বিরুদ্ধে নানা অভিযোগের কথা বলেন তাঁর পিতা-মাতা। এরপর ধারণকৃত সেই সাজানো বক্তব্যের ভিডিওটিছেলে গণেশকে দেখিয়ে ৩ হাজার টাকা দাবি করেন সাংবাদিকরা।টাকা না দিলে তারা ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে ছড়িয়ে দিবে বলে জানান।
গণেশ চন্দ্র রায় বলেন, আমার কাছ থেকে টাকা না পাওয়ায় আমার বাবা-মাকে শেখানো বক্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় তাঁরা। এরপর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল সহ বিভিন্ন গণমাধ্যমে আমার ও আমার পরিবারের বিরুদ্ধে ‘পিতা-মাতার ঠাঁই এখন গোয়ালঘরে’সহ বিভিন্ন শিরোনামে মিথ্যা,মানহানিকর সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের সূত্রধরে উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম এবং পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের লোকজন সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ওই প্রকাশিত সংবাদের ঘটনার সত্যতা খুঁজে পাননি।
গণেশ চন্দ্র রায় আরও বলেন,ওই মিথ্যা সংবাদের কারণে আমরা সামাজিক ভাবে হেয় হয়েছি। বিভিন্ন এলাকা থেকে মানুষজন ফোন করে ঘটনা বিষয়ে জানতে চেয়ে আমাদের বিব্রত করছে। আমরা ওই মিথ্যা সংবাদের কারণে সুশীল সমাজে মুখ দেখাতে পারছি না।
মিথ্যা,বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ জানান তিনি।
সংবাদ সম্মেলনে বৃদ্ধ দম্পতি নগেন্দ্রনাথ রায় ও বিজয়া রাণী রায়, ছেলে দুলাল চন্দ্র রায়, প্রতিবেশী সুজন চন্দ্র রায়, ধীরেন্দ্র নাথ রায়, সাবেদুর রহমান সহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে বেগম রোকেয়া দিবস পালিত

আটোয়ারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়  ফুটবল টুর্ণামেন্টের উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা

আটোয়ারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা

বীরগঞ্জে গাছ ফেলে রাস্তায় ডাকাতি কালে জনতার হাতে এক ডাকাত আটক

ফুলবাড়ীতে বিস্ফোরক মামলায়  আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফুলবাড়ীতে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সাংবাদিকের উপর হামলা ও নির্যাতন পীরগঞ্জে বিচারের দাবিতে সাংবাদিক সমাবেশ

চিরিরবন্দরে বৃষ্টি হলেই কদর বৃদ্ধি বাড়ে ছাতার কারিগরদের

বীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত দিনাজপুরে বীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে সরকারী বরাদ্ধের টাকা ও শিক্ষাথীদের পোষাকের টাকা আত্মসাৎতে সহকারি শিক্ষক তসলিমের বিরুদ্ধে অভিযোগ

বোদায় সোনালী ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠিত