Saturday , 11 September 2021 | [bangla_date]

পীরগঞ্জে মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা দিলেন ডায়াবেটিক হাসপাতাল

পীরগঞ্জ প্রতিনিধিঃ ঠাকুরগাও পীরগঞ্জে পৌর মেয়র, কাউন্সিলর ও এক কৃতি সন্তানের পিতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির আয়োজনে ডায়াবেটিক হাসপাতাল সভা কক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়। পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির সহ সভাপতি ও পীরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য দেন ঠাকুরগাও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, রানীশংকৈল পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান, রানীশংকৈল উপজেলা জাতীয় পার্টিও সভাপতি সুলতান আলী, ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা উপাধ্যক্ষ ফয়জুল ইসলাম, রানীশংকৈল ডিগ্রী কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, ঠাকুরগাও আঞ্চলিক সুগার ক্রপ রিসার্চ ইন্সটিটিউট এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.শরিফুল ইসলাম, যুগান্তরের সাংবাদিক এটিএম সামসুজোহা, মহিলা ভাইস চেয়ারম্যান ভারতি রানী রায়, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, ডায়াবেটিক সমিতির কোষাধ্যক্ষ সলেমান আলী প্রমুখ। শেষে ঠাকুরগাও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, রানীশংকৈল পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান সহ রানীশংকৈল পৌর সভার কাউন্সিলর এবং মহিলা কাউন্সিলর এবং এলাকার কৃতি সন্তান ড. শরিফুলের পিতা আব্দুল জলিলের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অতিথিরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

লক্ষ টাকার উন্নতমানের পরচুলা চুরি করে খানসামার ইপিজেড কর্মী সুমি চৌধুরী আটক

আটোয়ারী উপজেলার সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ

বীরগঞ্জে রাজ পুকুরে মাছের পোনা অবমুক্ত কর্মসূচি

দিনাজপুর মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনে মনোনয়নপত্র বৈধ ৪২জনের

বীরগঞ্জে এক সন্তানের জনকের আতœহত্যা

বীরগঞ্জে এক সন্তানের জনকের আতœহত্যা

শহীদী মার্চ উপলক্ষে বীরগঞ্জে র‍্যালী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান করোনায় আক্রান্ত

পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

পীরগঞ্জে নির্বাচনী সহিসংতায় ১৪৬৭ জনের বিরুদ্ধে ৩টি মামলা