Friday , 24 September 2021 | [bangla_date]

বালিয়াডাঙ্গীতে ঢাকার বিউটিসিয়ান বাবলীকে যৌতুকের জন্য নির্যাতন-

এসএম মশিউর রহমান সরকার, বালিয়াডাঙ্গী প্রতিনিধি: বিয়ের ২ মাসের মাথায় বাবলী নামে এক নববধূ শশুর বাড়ীর নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
বাবলী বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এ ঘটনার পর থেকে স্বামী মাসুদ গা ঢাকা দিয়েছে।

মেয়ের অভিযোগ যৌতুকের টাকার জন্য বেশ কিছুদিন থেকে শারীরিকভাবে নির্যাতন চালাচ্ছে মাসুদ। শুধু মাসুদ নয় তার বাবা ও মা সহ পরিবারের লোকজন সময়ে অসময়ে মানসিক নির্যাতন সহ গালমন্দ করছে। গত বুধবার রাতে মাসুদ যৌতুকের জন্য নির্যাতন চালায় বাবলীকে। এক পর্যায়ে ২ হাত দিয়ে গলা চেপে ধরে। অবস্থা বেগতিক হলে মৃত ভেবে গা ঢাকা দেয় মাসুদ। পরে সকালে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

জেলার বালিয়াডাঙ্গী উপজেলার চড়ইগেতি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মাসুদ ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকুরিকালে পার্লারের কর্মী বাবলীর সাথে পরিচয় হয়। পরিচয় থেকে মাসুদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে বাবলী তার পূর্বের স্বামীকে তালাক দিয়ে চলতি বছরের ১৬ এপ্রিল মাসুদকে বিয়ে করে। একসঙ্গে ৩ মাস সংসারও করে। উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রীকে মারধর করে বাসা ছেড়ে চলে যায়। সেই সাথে মেয়েটির সাথে সব রকমের যোগাযোগ বন্ধ করে দেয়।

উপায়ান্তর না পেয়ে বাবলী ঢাকা থেকে বালিয়াডাঙ্গী ছেলের বাসায় এসে হাজির হয়। বিবাহের কাগজপত্র সঙ্গে নিয়ে এসে এলাকার লোকজনের কাছে বিচার দাবি করে। এভাবে দীর্ঘ ১৫ দিন ছেলের বাড়িতে অবস্থান নেয় বাবলী। অবশেষে ২৫ জুলাই রাতে বড়বাড়ী ইউিপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আকরাম আলী ও আমজানখোর ইউপি চেয়ারম্যান আকালুর হস্তক্ষেপে আমজানখোর ইউনিয়ন পরিষদের মাঠে শালিস বৈঠক অনুষ্ঠিত হয়।

শালিসে দীর্ঘ আলোচনার পর ৩শ টাকার নন-জুড়িশিয়াল ষ্ট্যাম্পে বাবলীকে মেনে নিতে বাধ্য হয় ছেলের পরিবারের লোকজন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে খাদ্যে ভেলাল বিরোধী অভিযানে গোবিন্দ ভোগ মিষ্টান্ন ভান্ডারসহ ২০ হাজার টাকা জরিমানা

হিলি স্থলবন্দর দিয়ে  আমদানি-রপ্তানি বন্ধ

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

ক্রীড়াকে হ্যাঁ বলি, মাদককে না বলি” স্লোগানে খানসামায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের জন্য খেলোয়াড় বাছাই সম্পন্ন

পীরগঞ্জে সিটি ব্যাংকের উদ্যোগে আর্থিক সাক্ষরতা কর্মসূচী অনুষ্ঠিত

ঘোড়াঘাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রে-ফতার

সেতাবগঞ্জ পৌরসভার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিনা টিকিটে স্টেশনে প্রবেশকে কেন্দ্র করে মারামারি, আহত-৩ দিনাজপুরে রেল কর্মচারীদের বিক্ষোভ, আটকা পড়ে পঞ্চগড় এক্সপ্রেস

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলি ও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন !

ইতিহাস গড়ে বাংলাদেশের সিরিজ জয়

ফেন্সিডিল ও ফেন্সিগ্রীপসহ দিনাজপুরের ফেন্সি আপেল সহ ৩জন গ্রেফতার