Monday , 27 September 2021 | [bangla_date]

বিশ্ব নদী দিবস উপলক্ষে বীরগঞ্জে মানববন্ধন ও আলোচনা সভা

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি॥ মানুষের জন্য নদী, নদী বাঁচাও দেশ বাঁচাও এই শ্লোগান নিয়ে বিশ্ব নদী দিবস উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস বীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে রবিবার সকাল সাড়ে ১১টায় বিজয় চত্বরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।ঘন্টাব্যাপী মানববন্ধনে সংগঠনের টিম লিডার বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী লিমন সরকারের আহবানে বক্তব্য রাখেন তরুন সমাজ সেবক ও মানবাধিকার কর্মী সোহেল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদি হাসান সুজন, যুগ্ন সম্পাদক মারুফ হাসান রণি, এসএবিডির সহ-সভাপতি মোঃ ইমরান, সাধারণ সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোর্শেদ হাসান আসিফ, রোভার ফরহাদ হোসেন, মোঃ ইমরান হোসেন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিল আহম্মেদ, কাহারোল কলেজের শিক্ষার্থী মিনি মুর্মু, বিশিষ্ট সমাজসেবক সোহেল আহমেদ প্রমুখ।বক্তগণ উত্তর জনপদের আত্রাই, ঢেপা, পূনর্ভবা ও তিস্তা নদীসহ দেশের সকল নদী দখল-দুষণ ও নদীর স্বাভাবিক গতিপ্রবাহ নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, নদী রক্ষায় সঠিক পদক্ষেপ না নেওয়ায় দেশের ১৩শত নদীর মধ্যে রয়েছে মাত্র ৩৫০টি নদী। এর মধ্যে ১৫৩টি মৃত হিসেবে পরিসখ্যানে উল্লেখ্য করা হয়েছে। এখনি যদি নদী দখল এবং অবৈধ বালু উত্তোলন বন্ধ করা না যায়। তাহলে নদীগুলি একদিন বিলিন হয়ে যাবে। আর এর কারণে দেশের বেশির ভাগ এলাকা মরুভূমিতে পরিণত হবে বলে বক্তাগণ আশংকা প্রকাশ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে গবাদী পশু পালন করে স্বাবলম্বী — কুলসুম বেগম

পীরগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

পীরগঞ্জে কঙ্কাল চুরির ঘটনায় থানায় মামলা

পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রাজু সম্পাদক হাসিনুর

স্মার্ট বাংলাদেশ গড়তে খানসামায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করণ শীর্ষক সেমিনার

দিনাজপুরে আদিবাসী ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি

দিনাজপুর জেলার পুষ্টি সমন্বয় কমিটির সভায় জেলা প্রশাসক পুষ্টি নিশ্চিতকরণে প্রত্যেকটি দপ্তরকে কর্ম পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে

পীরগঞ্জে বিশ্ব বিদ্যালয়ে ভর্তি সহায়ক সেমিনার

বীরগঞ্জে নব-নির্বাচিত পৌর পরিষদের দায়িত্বভার গ্রহণ

দিনাজপুরে পৃথক অভিযানে মাদক, যৌতুকসহ অন্যান্য মামলার ওয়ারেন্টভুক্ত ৮জন আসামী গ্রেফতার