Sunday , 5 September 2021 | [bangla_date]

বীরগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাঁস খেলায় অনুষ্ঠিত

 

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী হাঁস ধরা খেলা। শনিবার দুপুরে উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের দেবীপুর দোমুখা বাজার এলাকায় এ খেলা অনুষ্ঠিত হয়। দেবীপুর দোমুখা বাজার নিঃস্বার্থ ক্লাবের আয়োজনে খেলায় ৮টিমের ৮০ জনের মতো যুবক অংশ নেন আর শিশু কিংবা বৃদ্ধ এবং নারী-পুরুষসহ শত শত মানুষ দাঁড়িয়ে ঐতিহ্যবাহী হাঁস খেলাউপভোগ করেন।প্রতিযোগিতায় বিশিষ্ট সমাজসেবক মো. আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উদ্বোধন করেন নিজপাড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক রহমত আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মো.সিরাজুল ইসলাম, নিজপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.জিয়াউর রহমান জিয়া, সাবেক ইউপি সদস্য আলিমুদ্দিন, নিজপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মো. জয়নাল আবেদিন, নিজপাড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো. জব্বার আলী, সমাজসেবক সফিকুল ইসলাম, মনোয়ারা আক্তার। খেলাটি পরিচালনা করেন দবিরুল ইসলাম সুমন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ের আদি ফসল কাউন যব ঢেমসি বিলুপ্তির পথে

বীরগঞ্জে ভোক্তা অধিকারের বাজার তদারকি অভিযান মোবাইল কোর্টে তিন ব্যবসায়ীর জরিমানা

বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে জাতিসংঘ মহাসচিবের চিঠি

তরুণদের মোবাইল ও মাদক থেকে বিরত রাখতে হলে খেলাধুলার অভ্যাস গড়ে তুলতে হবে। — বিএনপি নেতা মোজাহারুল ইসলাম।

বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি’র কমিটির অনুমোদন সভাপতি ফরিদ হোসেন ও সাধারন সম্পাদক রহমত আলী নির্বাচিত

রাণীশংকৈলে শীতের পোশাকের দোকানে ভিড়

রংপুরে প্রধানমন্ত্রীর বিভাগীয় জনসভা আজ দিনাজপুর থেকে ট্রেন, বাস, মোটরসাইকেলে লক্ষাধিক নেতাকর্মী জনসভায় যাবেন

মরহুমা গুলনাহার মহসিনের মৃত্যু বার্ষিকী ও স্মরণসভা

হিলিতে বীজ ও সার বিতরণ

পীরগঞ্জে কৃষি মেলার সমাপনী ও পুরুস্কার বিতরণ