Saturday , 11 September 2021 | [bangla_date]

বীরগঞ্জে গ্রীন ভয়েসের উদ্যোগে খাদ্য সহয়তা কর্মসূচি

বিকাশ ঘোষ ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জে গ্রীন ভয়েস উপজেলা শাখার আয়োজনে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে ইউসিবি ব্যাংকের সহায়তায় গ্রীন ভয়েস এর কেন্দ্রীয় সম্নয়ক আলমগীর কবিরের উদ্যোগে খাদ্য সহায়তা কর্মসূচীর অংশ হিসেবে উপজেলার এতিম, বৃদ্ধ, অসহায়, হতদরিদ্র প্রায় দশটি পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত উপকরণ সামগ্রী হলো- চাল, চিড়া, আলু, সয়াবিন তেল, পিঁয়াজ, লবন,মরিচ, গুড়, চিনি, মুড়ি, সাবান, ছোলা মটর।
গ্রীন ভয়েসের সেচ্ছাসেবী সবুজ বন্ধুরা খাদ্য সামগ্রী বিতরণকালে করোনা ভাইরাসের বিপদকালীন সময়ে বেশি বেশি হাত ধোয়া, অতি প্রয়োজনে বাইরে গেলে মাস্ক ব্যবহার করা, সমাজিক দূরত্ব বজায় রাখা এবং পরিবেশ দূষণ রোধে সচেতন হওয়ার পরামর্শ দেন।
এসময় উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস বীরগঞ্জ উপজেলা শাখার টিম লিডার লিমন সরকার, মো. ফরহাদ হোসেন, সাব্বির, স্বজন, অটল, ধনদেব, রাকেশ সহ অন্যান্যরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে এ্যাম্বুলেন্সের চালক নিহত, আহত ৭

তেঁতুলিয়ায় সড়ক দূর্ঘটনায় পাথর ব্যবসায়ীর মৃত্যু

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ঠাকুরগাঁও পৌরসভায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা

যানজোট প্রতিরোধে বীরগঞ্জ পুলিশ সেনাবাহিনীর যৌথ অভিযানে স্বস্তি.

ঠাকুগাঁওয়ে দেশ রূপান্তরের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আটোয়ারীতে দৈনিক যায়যায়দিনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

দিনাজপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত মাননোন্নয়নে প্রশিক্ষন

বোদায় মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মাসিক সমন্বয় সভা

বালিয়াডাঙ্গীতে বেগম রোকেয়া দিবস পালিত

রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি চেয়রম্যানের মৃত্যু