Monday , 13 September 2021 | [bangla_date]

বীরগঞ্জে দশ টাকা কেজি দরে চাল বিতরণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” দরিদ্রদের জন্য স্বল্পমূলে খাদ্য বিতরণ কর্মসূচীর আওতায় দশ টাকা কেজি চাল বিক্রির উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলার মরিচা ইউনিয়নে তিনটি ডিলার পয়েন্টে এ চাউল বিতরণের শুভ উদ্বোধন করেন মরিচা ইউপি চেয়ারম্যান ও মরিচা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল।এসময় উপস্থিত ছিলেন ডিলার নুর আযম চৌধুরী সুমন, দেবেশ চন্দ্র রায় ও তুষার আলী প্রমুখ। ইউপি চেয়ারম্যান আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল বলেন, মানবতার নেত্রী দেশরতœ শেখ হাসিনা সরকার সব সময় গরীব দু:খীদের পাশে আছেন। আর সেজন্যই দেশের প্রতিটি ইউনিয়নে অসহায়, গরীব পরিবারের মাঝে এই স্বল্পমূলে চাউল বিতরণ করেন সরকার। তিন ডিলারের মাধ্যমে এ ইউনিয়নের ১ হাজার ৬ শত ৭ জন কার্ডধারী দশ টাকা কেজি হিসেবে প্রতিজন ৩০ কেজি করে চাল ক্রয় করতে পারবেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে কানে ডিভাইস নিয়ে পরীক্ষায় যুবক আটক

কুয়াশার সাথে হিমেল হাওয়ায় শীতে কাঁপছে দিনাজপুরবাসী

১৫ আগষ্ট পালনে ৭১ সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ দিনাজপুরের প্রস্তুতি সভা

আটোয়ারীতে বিশ্ব ‘মা’ দিবস পালিত

বীরগঞ্জে মুসলিম এইড বাংলাদেশ উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স যেন মৃত্যু ফাঁদ, আতংকিত রোগী ও স্বজনরা

ঠাকুরগাঁওয়ে ১৬ দফা দাবিতে আদিবাসী পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

দিনাজপুর বে-সরকারি বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন উদ্যোগে কর্মহীন-অসুস্থ ও দুঃস্থ শ্রমিকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল

দিনাজপুরে গাঁজা চালান সরবরাহ করতে এসে গাঁজাসহ আটক-৭জন

রাণীশংকৈলে অযতনে অবহেলায় পড়ে আছে কোটি টাকার ভবন